ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০২:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০২:০৫:২৬ অপরাহ্ন
কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণ প্রতীকী ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ওই বিধবার মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাতে এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বিধবা নারী।

অভিযুক্ত কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে তাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে গেলে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী নারী জানান, ধর্ষণের পর কাউছার বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. কাউছার বলেন, আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে। 

এ ব্যাপারে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও আমরা কঠোর অবস্থান নেবো।

নোয়াখালী-৫ আসনের জামায়াতের প্রার্থী বেলায়েত হোসেন বলেন, যারা পাথর নিক্ষেপ করে মানুষ মারে, যারা তেলের দাম না দিয়ে শ্রমিককে চাপা দিয়ে হত্যা করে, এসব তাদের ষড়যন্ত্র। আমরা তীব্র নিন্দা জানাই। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা