ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

রাজশাহী মহানগরীর সিটিহাটে দুইজন ছিনতাইকারী গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১০:৪৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১০:৪৭:১৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর সিটিহাটে দুইজন  ছিনতাইকারী গ্রেফতার রাজশাহী মহানগরীর সিটিহাটে দুইজন ছিনতাইকারী গ্রেফতার
রাজশাহী মহানগরীর  সিটি হাটে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৪ জুন) বিকাল ৩টায় নগরীর শাহমখদুম থানাধীন সিটিহাটস্থ গরু/ছাগলের হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো:  মোঃ সামিনুর হাসান শিহাব (১৬), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মোঃ সুমনের ছেলে ও  মোঃ মন্দন ইসলাম (২৬), সে একই থানার হোসনীগঞ্জ পুরাতন পানির পাম্প এলাকার মোঃ মাইনুল ইসলামের ছেলে।

বুধবার র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে উত্তর বঙ্গের অন্যতম বৃহৎ গরু/ছাগলের হাট রাজশাহীর সিটি হাটে র‌্যাবের একটি কন্ট্রোল রুম ও মেডিকেল সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই কন্ট্রোল রুম থেকে উক্ত হাটের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে। পাশা-পাশি হাটে কোন ধরণের বি-শৃঙ্খলা, চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ সংঘটিত না হয় সে ব্যপারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

বুধবার গরু/ছাগলের হাটে বিভিন্ন ব্যবসায়ীদের মোবাইল ও টাকা-পঁয়সা চুরি হয়েছে মর্মে র‌্যাবের কন্ট্রোল রুমে অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে অভিযান
পরিচালনা করে ছিনতাকারী চক্রের অন্যতম ২জন সদস্যকে তাদের সাথে থাকা ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাকুসহ গ্রেফতার করা হয়েছে।

এ ব্যপারে গ্রেফতার আসামীদের মামলা দায়েরপূর্বক মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার