ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা আমেরিকা-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’! ‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ গ্রেফতার ৩ নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা

স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৫৪:৫৬ অপরাহ্ন
স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৩৯ ছবি: সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন।

সোমবার (১৯ জানুয়ারি) স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
 
স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানিছে, স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এসময় বিপরীত লাইনে ঢুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।
 
রেল কর্তৃপক্ষ জানায়, দুটি ট্রেনে চার শতাধিক যাত্রী ছিল। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৭৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে-যাদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা গুরুতর।
 
উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেন দুমড়ে-মুচড়ে যাওয়ায় জীবিতদের ও মৃতদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।
 
ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, স্পেন আজ ‘গভীর বেদনার রাত’ সহ্য করতে হবে।
 
দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হচ্ছে, তবে এখনো এর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কী ঘটেছিল তা নির্ধারণ করতে তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিসের প্রধান ফ্রান্সিসকো কারমোনা আরটিভিইকে বলেন, ‘বগিগুলো দুমড়ে-মুচড়ে গেছে। ধাতু মচকে গেছে। এর মধ্যে মানুষ আটকা পড়ে আছে। আটকা পড়া কোনো ব্যক্তিকে উদ্ধার করতে আমাদের হয়তো কোনো মৃত ব্যক্তিকে সরিয়ে জায়গা করতে হচ্ছে। এটা খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজ।’
 
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার সব রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ