ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০১:৪৬:২৯ অপরাহ্ন
বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬ বর্ণাঢ্য শীতকালীন আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো গ্লেনফেস্ট ২০২৬
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাতারকুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত আয়োজন ‘গ্লেনফেস্ট ২০২৬’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজন স্কুল ক্যাম্পাসকে পরিণত করে এক আনন্দঘন ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’-এ। শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় মানুষদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় প্রতিভা, সৃজনশীলতা ও সম্মিলিত আনন্দের এক স্মরণীয় মিলনমেলায়। গ্লেনফেস্ট ২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল অরা বিডি। এ ছাড়া অন্যান্য স্পন্সর হিসেবে যুক্ত ছিলো  ইউনাইটেড হেলথকেয়ার, স্বদেশ প্রপার্টিজ ও বক্সলাইট। অ্যাকটিভিটি পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে হাইপার প্লেগ্রাউন্ডস। সবার সহযোগিতায় আয়োজনটি পরিণত হয় এক বর্ণাঢ্য ও সফল উৎসবে।

সবার জন্য উন্মুক্ত এই আয়োজনে ছিল বিপুল উপস্থিতি। দিনভর নানা ধরনের কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্ষুদে শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিপ অ্যান্ড পেইন্ট’ সেশন, যেখানে অভিভাবক-সন্তান জুটি ও একক শিক্ষার্থীরা শিল্পচর্চা ও বিনোদনের আনন্দ উপভোগ করেন। দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘উইথ ইমতিয়াজ’ ও ‘ব্ল্যাক জ্যাং’-এর লাইভ পারফরম্যান্স।

উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করে লাইফ-সাইজ ট্রান্সফরমার (বাম্বলবি) ও আয়রন ম্যান চরিত্রের সঙ্গে ছবি তোলার সুযোগ। কৃত্রিম তুষারপাত পুরো ভেন্যুতে শীতের আবহ তৈরি করে। এছাড়া, হাইপার প্লেগ্রাউন্ডস দর্শনার্থীদের জন্য নিয়ে আসে বাউন্সি ক্যাসল, ইনফ্ল্যাটেবল ফুটবল ফিল্ড ও বাধা অতিক্রমের বিভিন্ন ধরনের খেলাধুলা। 

উৎসবে দর্শনার্থীদের জন্য ছিল ৫০টিরও বেশি খাবার ও শপিং স্টল। স্থানীয় হস্তশিল্প, বই, পোশাক ও নানা ধরনের মুখরোচক দেশীয় খাবারে ভরপুর ছিল এসব স্টল। দিনভর দর্শনার্থীদের ব্যস্ত ও আনন্দে রাখে এই আয়োজন।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অরা বিডি আয়োজিত বহুল প্রতীক্ষিত র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে। এসময় ভাগ্যবান বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।

অনুষ্ঠানের সাফল্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের অধ্যক্ষ আনিত অরোরা বলেন, “এ বছরের ‘গ্লেনফেস্ট’ আমাদের স্কুলের আসল প্রাণশক্তিকে ফুটিয়ে তুলেছে। অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একসঙ্গে এসে সৃজনশীলতা ও পারস্পরিক বন্ধন উদযাপন করা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই বিষয়টাই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক