ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

দিনে-দুপুরে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ১০:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ১০:২৪:৩৮ অপরাহ্ন
দিনে-দুপুরে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট দিনে-দুপুরে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
কুমিল্লার চৌদ্দগ্রামে দাওয়াত খেতে যাওয়া একই পরিবারের স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল দিনে-দুপুরে লুটে নিয়েছে সংঘবদ্ধ চোরচক্র। উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। আজ রবিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী শফিকুর রহমান। 

থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়, শফিকুর রহমানসহ পরিবারের সদস্যরা শনিবার দুপুর ১২টার সময় পার্শ্ববর্তী ইউনিয়নের কাছানিয়া গ্রামে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বের হয়।

দুপুর আড়াইটার সময় দাওয়াত খাওয়া শেষে বাড়ি প্রবেশ করতেই দেখেন, মূল গেইট ও ঘরের কলাপসিবল গেইটের তালা ভাঙা। পরে ঘরে গিয়ে দেখেন, তিনটি স্টিলের আলমারি ও একটি ওয়ারড্রপ তছনছ করা। সংঘবদ্ধ চোরচক্র আলমারিতে থাকা ছয়টি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া চুড়ি, একজোড়া নেকলেসসহ দশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা চুরি করে নিয়ে যায়। 

ভুুক্তভোগী শফিকুর রহমান বলেন, ‘পরিবার নিয়ে দাওয়াত খাওয়া শেষে ফিরে এসে দেখি, বাড়ি ও ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ২৫ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরচক্র।

চোরচক্রের আতঙ্ক থেকে বাঁচতে থানায় অভিযোগ দাখিল করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বলেন, দিনে-দুপুরে এভাবে চুরির ঘটনা সবার মধ্যে আতঙ্ক বাড়িয়েছে। জনবহুল ধোড়করা বাজারের পাশে এভাবে চুরি মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে অনুরোধ জানাই।
 
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন রবিবার সন্ধ্যায় বলেন, চুরির ঘটনায় ভুক্তভোগী শফিকুর রহমানের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২