ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার

শীতে পাতে রাখতে পারেন ফুলকপির রেজালা, রইল রেসিপি

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৫৩:০৬ অপরাহ্ন
শীতে পাতে রাখতে পারেন ফুলকপির রেজালা, রইল রেসিপি শীতে পাতে রাখতে পারেন ফুলকপির রেজালা, রইল রেসিপি
শীতের সময়ে বাজারে নানা রকম শাক-সবজি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফুলকপি। মাছ-মাংস খেয়ে একঘেয়ে লাগলে পাতে রাখতে পারেন শাক-সবজির কিছু রেসিপি। আর সে ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ফুলকপি।

শীতের এই সময়ে ফুলকপি ও পনিরের রেজালা সবার মন কেড়ে নেবে। তাই আজ জেনে নিন ফুলকপি ও পনিরের রেজালার রেসিপি।

উপকরণ

ফুলকপির রেজালা রান্না করতে নিতে হবে ৩০০ গ্রাম ফুলকপি, ৩০০ গ্রাম পনির, ১টি তেজপাতা, ১টি বড় এলাচ, ২টি ছোট এলাচ, ১টি দারুচিনির কাঠি, ৫-৬টি গোটা গোলমরিচ, ২-৩টি লবঙ্গ, ১ টেবিল চামচ পোস্ত, ৮-১০টি ভাঙা কাজু, ১ টেবিল চারমগজ, ১ চা চামচ সাদা তেল, ১০-১২টি কিশমিশ, ৩-৪টি শুকনা মরিচ, ২-৩টি কাঁচা মরিচ, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ ঘি, ২-৩ টেবিল চামচ সাদা তেল, ১/২ চা চামচ কেওড়া জল, ১ চা চামচ চিনি এবং স্বাদমতো লবণ।
 
প্রণালী

ফুলকপি মাঝারি সাইজে কেটে নিন।


অল্প লবণ দিয়ে ২-৩ মিনিট ফুলকপি ভাপিয়ে নিন। অল্প পানিতে পোস্ত, তিল, চারমগজ দানা ও কাজু ভিজিয়ে রাখুন। তারপর এগুলো কাঁচামরিচ, শুকনা মরিচ ও টক দইয়ের সঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন। মিহি করে বাটবেন।

এতেই অর্ধেক কাজ শেষ।
এবার কড়াইতে তেল গরম করুন। ফুলকপিগুলো অল্প ভেজে নিন। তারপরে ওই তেলেই পনির ভেজে নিন। তারপরে ওই তেলেই ঘি মেশান।

শুকনা মরিচ, তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। এর মধ্যে পোস্ত ও টকদইয়ের পেস্টটা মিশিয়ে দিন। মসলাটা লবণ দিয়ে ভালো করে কষে নিন। এরপরে এতে ভেজে রাখা পনির ও ফুলকপিগুলো মিশিয়ে দিন।
 
১/২ কাপ গরম পানি দিয়ে মিশ্রণটি ভালো করে কষে নিন। ঢাকনা দিয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিন। ৫ মিনিট পরে ঢাকনা সরিয়ে এতে মিশিয়ে দিন কেওড়া জল, চিনি ও গোলমরিচের গুঁড়া। আরো ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নামিয়ে নিন। তৈরি ফুলকপি ও পনিরের রেজালা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত