ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

নাটোরের নলডাঙ্গা হালতি বিলে সোলার পাম্পে ইরিচাষ পদ্ধতি চালু

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:৪৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:৪৫:০৭ অপরাহ্ন
নাটোরের নলডাঙ্গা হালতি বিলে সোলার পাম্পে ইরিচাষ পদ্ধতি চালু নাটোরের নলডাঙ্গা হালতি বিলে সোলার পাম্পে ইরিচাষ পদ্ধতি চালু
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে সোলার পাম্প দিয়ে ইরি চাষ পদ্ধতি চালু করেছেন এক কৃষক। নিজ উদ্যোগে পাম্পটি চালু করেছেন মো. রমজান আলী নামের ওই কৃষক। তিনি উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মো. জায়েদ আলী মীরের ছেলে। 

রমজান আলী জানান, তিনি নিজ উদ্যোগে এই সোলার পাম্প তৈরি করেছেন।

এটি তৈরিতে তাঁর মোট খরচ হয়েছে দুই লাখ ২০ হাজার টাকা। ২৬০০ ওয়াটের এই সোলার পাম্পে তিন হর্সের মোটর চলছে, যা দিয়ে ১৫ বিঘা ইরি ধানে সেচ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রমজান আলী বলেন, সোলার পাম্পে পানি সেচ করতে কোনো ঝামেলা হয় না। ভার্টিকেল করা রয়েছে।

শুধু সুইচ অন করলেই পানি ওঠে। সোলার পাম্পটি ২০  বছরের গ্যারন্টি রয়েছে। স্বল্প খরচে ধান চাষ করতে পারবো। অন্যদিকে মেশিন দিয়ে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় এক হাজার লিটার ডিজেল প্রয়োজন হয়।

শীতকালে চালু করাও খুব কষ্টকর। কেউ সোলার পাম্প স্থাপন করতে চাইলে তিনি  সার্বিক সহযোগিতা করবেন বলে জানান এই কৃষক।
মাধনগর ইউনিয়ন পরিষদের হিসারক্ষক মামুনুর রশিদ বলেন, আমাদের গ্রামের কৃষক মো. রমজান আলীর এমন উদ্যোগ, অন্য কৃষকদের মাঝে সাড়া ফেলবে। কৃষকরাও অল্প খরচে চাষাবাদ করতে পারবে।

নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আমরা কৃষি বিভাগ থেকে পরিদর্শন করব এবং কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা  দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক