ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

খামেনেইয়ের পোস্ট পড়ে ক্ষুব্ধ ট্রাম্প! এক দিনের মধ্যে ইরান নিয়ে সুরবদল, বললেন, ‘নতুন নেতৃত্বের সময় এসে গিয়েছে’

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:১২:২৮ অপরাহ্ন
খামেনেইয়ের পোস্ট পড়ে ক্ষুব্ধ ট্রাম্প! এক দিনের মধ্যে ইরান নিয়ে সুরবদল, বললেন, ‘নতুন নেতৃত্বের সময় এসে গিয়েছে’ খামেনেইয়ের পোস্ট পড়ে ক্ষুব্ধ ট্রাম্প! এক দিনের মধ্যে ইরান নিয়ে সুরবদল, বললেন, ‘নতুন নেতৃত্বের সময় এসে গিয়েছে’
ইরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের সরকারের পতন চাইলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ৩৭ বছরের রাজত্বের ইতি ঘটানোর সময় এসে গিয়েছে। ইরানের এখন নতুন নেতৃত্ব প্রয়োজন। শুক্রবারই (আমেরিকার স্থানীয় সময়) ট্রাম্প ইরান প্রসঙ্গে সুর কিছুটা নরম করেছিলেন। জানিয়েছিলেন, সেখানে হত্যালীলা থেমেছে। ৮০০-র বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার যে সিদ্ধান্ত খামেনেইরা নিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে। তার পর খামেনেই সরকারের প্রশংসাও শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। কিন্তু এক দিনের মধ্যে ফের তাঁর সুর বদলে গেল। নেপথ্যে খামেনেইয়ের পোস্ট!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই শনিবার সমাজমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেন। সরব হন পশ্চিম এশিয়ায় আমেরিকার আগ্রাসন নিয়ে। খামেনেইয়ের দাবি, ইরানে এই ক্ষয়ক্ষতি এবং হত্যালীলার জন্য ট্রাম্প প্রশাসনই দায়ী। কয়েকটি হিংস্র গোষ্ঠীকে ইরানের জনগণের প্রতিনিধি হিসাবে তুলে ধরছে আমেরিকা। একে ‘ভয়াবহ অপবাদ’ বলেও তিনি উল্লেখ করেছেন। তাঁর কথায়, ‘‘আমরা দেশকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাব না। তবে আমরা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না-দিয়ে ছেড়েও দেব না। ইরানে এই মৃত্যু, ধ্বংস এবং অপবাদের জন্য আমরা আমেরিকার প্রেসিডেন্টকে অপরাধী বলে মনে করি।’’

শনিবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে খামেনেইয়ের পোস্টগুলি পড়েন ট্রাম্প। তার পরেই দাবি করেন, ইরানে খামেনেইয়ের সরকারের পতন ঘনিয়ে এসেছে। এখন সেখানে নতুন নেতৃত্বের প্রয়োজন। ট্রাম্প দাবি করেছেন, ইরান জুড়ে মৃত্যুভয় তৈরি করে রেখেছেন খামেনেই। তার মাধ্যমেই দেশ চালাচ্ছেন। আসলে দেশটির ধ্বংসের জন্যেও খামেনেইয়ের শাসনই দায়ী থাকবে। ট্রাম্প বলেন, ‘‘দেশের শাসক হিসাবে ধ্বংসের জন্য খামেনেই দায়ী। যে হিংসার ব্যবহার তিনি করেছেন, তা আগে কখনও দেখা যায়নি। কোনও দেশ চালাতে হলে তাতেই মনোনিবেশ করতে হয়, যেমনটা আমি আমেরিকায় করি। ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার মানুষকে মেরে ফেলা যায় না।’’

নেতৃত্ব শ্রদ্ধার বনিয়াদে গড়ে ওঠে, ভয় বা মৃত্যুর বনিয়াদে নয়, খামেনেইয়ের উদ্দেশে বার্তা দিয়েছেন ট্রাম্প। ইরানের শাসককে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। দাবি, তাঁর দুর্বল নেতৃত্বের কারণে ইরান পৃথিবীর সবচেয়ে খারাপ বসবাসযোগ্য স্থান হয়ে উঠেছে। ইরানে নতুন নেতার বিষয়ে শনিবারের সাক্ষাৎকারে কোনও মন্তব্য করেননি ট্রাম্প। তবে এর আগে সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি ইরানের নির্বাসিত এবং আমেরিকানিবাসী যুবরাজ রেজ়া পহলভির প্রসঙ্গ তুলেছিলেন। যদিও তাঁর জনসমর্থন নিয়ে এখনও সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান