ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান পরিচালিত

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ১০:৩৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ১০:৩৪:০২ অপরাহ্ন
ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে  রাসিকের অভিযান পরিচালিত ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে রাসিকের অভিযান পরিচালিত
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। ৩ জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৭) ধারা অনুযায়ী, নগর ভবন হতে ডিসি অফিস হয়ে সাগরপাড়া স্বচ্ছ টাওয়ারের মোড় হয়ে ভদ্রার মোড় হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক, রাস্তা/ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মামলা দায়ের করে ৯ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। 

এদিকে গত ২ জুন সোমবার নগরীর নগরভবন হতে ডিসি অফিস হয়ে সাহেব বাজার শাহমখদুম হাট হয়ে তালাইমারী মোড় হয়ে সিটি হয়ে কোর্ট স্টেশনে মোড় হয়ে নগর ভবন পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এবং সিটি হাটের ইজারাদারকে ছাড়ের মূল্য তালিকা সর্বত্রে প্রকাশ্যে রাখার ব্যাপারে সতর্ক করা হয়। এ সময় সড়ক, রাস্তা, ফুটপাতে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ৩টি মামলা দায়ের করে ৭ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার