ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

এক দিকে ফুটবলার হাকিমি, অন্য দিকে ভূষণ কুমার! একই সঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত নোরা?

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৯:০২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৯:০২:২৩ অপরাহ্ন
এক দিকে ফুটবলার হাকিমি, অন্য দিকে ভূষণ কুমার! একই সঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত নোরা? এক দিকে ফুটবলার হাকিমি, অন্য দিকে ভূষণ কুমার! একই সঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত নোরা?
নোরা ফতেহি আবার খবরে! কিছু দিন আগে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনে মাত সমাজমাধ্যম। সেই রেশ কাটার আগেই নোরার পুরনো প্রেম সামনে। ভূষণ কুমারের সঙ্গে তাঁর প্রেমের কিস্‌স্যা মাথাচাড়া দিয়েছে।

দিনকয়েক আগে হঠাৎ করে অভিনেত্রীর এবং নৃত্যশিল্পীর ২০২২ সালের একটি আলোচিত ভিডিয়ো প্রকাশ্যে। সেখানে তাঁর আর টি সিরিজ়-এর কর্ণধার ভূষণ কুমারের প্রেমের কথা উঠে এসেছে। এমনও দাবি করা হয়েছে, এই প্রেমের কথা নাকি ভূষণের অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলাও জানেন। তিনিই নাকি বেশি দূর জল গড়াতে দেননি। পরে তাই বিষয়টি নিয়ে যখন প্রকাশ্যে আলোচনা শুরু হয়, তখন দিব্যা বা ভূষণ কেউ কোনও উচ্চবাচ্য করেননি। নোরাও সেই সময় হাসিমুখের ‘ইমোজি’ দিয়ে লিখেছিলেন ‘বাহ’!

অন্য দিকে, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দেওয়ার পর থেকেই তাঁদের প্রেমের জল্পনা তীব্র। সম্প্রতি অভিনেত্রীকে মরক্কোতে দেখাও গিয়েছে। ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এর সময়ে খেলা দেখতে সেখানে উপস্থিত তিনি। খেলার মাঠ থেকে সরাসরি কিছু ঝলকও তখন ভাগ করে নিয়েছিলেন নোরা। সেই ছবিতে অভিনেত্রী লাল জ্যাকেট, সাদা ছোট টপ এবং জিন্সে শোভিত। মাঠ থেকে সরাসরি ছবি ভাগ করতেই অভিনেত্রী-খেলোয়াড়ের প্রেমের রটনা জোরালো।

সেই প্রসঙ্গে টেনে এনে এখন নয়া রটনা, ভূষণ-নোরার প্রেম নাকি অক্ষত। এমন কথাও নাকি বলিউডের বাতাসে ভাসছে, নোরা একই সঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত! সত্যিই কি এমন কিছুই ঘটছে? জানার উপায় নেই। কারণ, তিন পক্ষই মুখে কুলুপ এঁটেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম