ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত ২ পুলিশ, শর্টগান ছিনতাই মহান মে দিবসে রাজশাহীতে শ্রমিক দলের সমাবেশ, ন্যায্য অধিকার আদায়ের দাবি নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ গরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান রাণীনগরে মহান মে দিবস পালিত ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটির প্রথম সভা, তৃণমূলে উচ্ছ্বাস ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩ মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো গরিলা, ইতিহাসে বিরল

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:৫০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:৫০:৫৭ অপরাহ্ন
কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো গরিলা, ইতিহাসে বিরল কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো গরিলা, ইতিহাসে বিরল
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে বিপন্ন পাহাড়ি গরিলা মাফুকো যমজ শাবকের জন্ম দিয়েছে। সংরক্ষণকর্মীরা বলছেন, মা গরিলাটি শাবকদের ভালোভাবেই লালনপালন করছে। তবে উচ্চ শিশু মৃত্যুহারের কারণে প্রথম কয়েক সপ্তাহকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে।

পার্কের গরিলা পর্যবেক্ষণ বিভাগের প্রধান জ্যাক কাটুটু জানান, পাহাড়ি গরিলাদের মধ্যে যমজের জন্ম অত্যন্ত বিরল এবং টিকে থাকা বড় চ্যালেঞ্জ। ৩ জানুয়ারি প্রথম শাবক দুটিকে দেখা যায়। এরপর থেকে মা ও শাবকদের প্রতিদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে, ২০১৬ সালে মাফুকোর যমজ শাবক জন্মালেও কয়েক দিনের মধ্যে তারা মারা যায়। নতুন শাবক দুটি ভিরুঙ্গার সবচেয়ে বড় গরিলা পরিবার ‘বাগেনি’ গোষ্ঠীতে জন্ম নিয়েছে- যেখানে বর্তমানে ৫৯টি গরিলা রয়েছে।

১৯৭০-এর দশকে পাহাড়ি গরিলার সংখ্যা নেমে এসেছিল মাত্র আড়াই শতের মতো। দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টায় ২০১৮ সালে তা এক হাজার ছাড়ায়। ফলে ‘অতি বিপন্ন’ তালিকা থেকে তাদের ‘বিপন্ন’ শ্রেণিতে নামানো হয়।

তবে ভিরুঙ্গা পার্ক এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। গত দুই দশকে এখানে ২২০ জনের বেশি বনরক্ষী নিহত হয়েছেন। বিদ্রোহী গোষ্ঠী ও সশস্ত্র চক্রের উপস্থিতি সংরক্ষণ কার্যক্রমকে কঠিন করে তুলছে।

সংরক্ষণবিদরা বলছেন, শাবক দুটির আচরণ আপাতত স্বাভাবিক ও আশাব্যঞ্জক। তবে টিকে থাকার সম্ভাবনা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নাম রাখা হবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান