ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট দাদি-নাতিসহ নিহত ৩

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:২৭:৫২ অপরাহ্ন
ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট দাদি-নাতিসহ নিহত ৩ ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট দাদি-নাতিসহ নিহত ৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরের বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইরান সিকদার ওই গ্রামের হানিফ সিকদারের ছেলে এবং রাহেলা বেগম মোশাররফ সিকদারের স্ত্রী। নিহত শিশু তার নাতি সাইফান সিকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বসতঘরে বিদ্যুতের লিকেজ (ছেঁড়া) তার থেকে বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়। রাত নয়টার দিকে সজিবের মা রাহেলা বেগম (৫৫) অসাবধানতাবশত ওই তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। সে সময় তার কোলে ১০ মাস বয়সী নাতি সাইফান সিকদার থাকায় সেও বিদ্যুতায়িত হয়। তাদের বাঁচাতে এগিয়ে আসেন সজিবের চাচাতো ভাই ইরান সিকদার (৫০)। তিনিও গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই রাহেলা বেগম ও ইরান সিকদারের মৃত্যু হয়। আর গুরুতর আহত শিশু সাইফান সিকদারকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩