ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন একজন তলিয়ে গেল পুকুরের জলে, আরেকজন ছিটকে পড়ল মৃত্যুর পথে চান্দাইকোনা পশুর হাটে নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছে র‌্যাব-১২ রাজশাহী উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু লালপুরে ‘হেলিস-৬৬৫৫’ জাতের ভুট্টার মাঠ দিবস অনুষ্ঠিত ঈদ উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে জেলা পরিষদের ঈদ সামগ্রী বিতরণ রুক্মিণী বসন্তর বিকিনি পরা ভিডিও ভাইরাল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৩ শিশুর মৃত্যু "হাসপাতালের বেডে হামে আক্রান্ত হয়ে নিভে গেল ছোট্ট তারানুনের জীবন” ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন আরও ১১০ শিশু দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক গুম সপ্তাহ পালিত: ন্যায়বিচার,ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তিহীনতার নিশ্চয়তাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ফাঁকা চেক ও স্ট্যাম্পের অপব্যবহারে একাধিক মামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে সাবেক নারী ভাইস চেয়ারম্যান নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনি ঠাকুরগাঁও সীমান্তে গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু, হুমকিতে দেশীয় খামারি ও কোরবানির বাজার গ্রিন কার্ড পেতে চাইলে আগে আমেরিকা ছাড়ুন! নিয়ম আরও ‘কঠিন’ করল ট্রাম্প প্রশাসন সিংড়ায় রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন স্থবির অর্থনীতি চাঙ্গা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা

ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:১৪:২৪ অপরাহ্ন
ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ইউএনওকে শাসানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

সাইদুর রহমান ভূঁইয়া ইউএনওকে শাসিয়ে কথা বলছেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর এই আদেশটি এলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে জনপ্রতিনিধি হিসেবে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি, আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন।

এছাড়াও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে তিনি ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন বলে এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখিত এই অভিযোগের কারণে তার ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এতে জানানো হয়েছে, সাইদুর রহমান ভূঁইয়া কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এর ঘ ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার