ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা

যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:০৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:০৮:১৬ অপরাহ্ন
যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে যুবককে হত্যার পর ড্রামে ভরে ভাসিয়ে দেওয়া হয় খালে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয় মনি স্কুলের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশন উপজেলার মুন্সিরহাট এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, খালে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। এরপর পিবিআই ইউনিটের সদস্যরা প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করেন।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যা করে গুম করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে করে খালে ফেলে দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত