ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে রাসিক প্রশাসকের অভিনন্দন বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৮:০৩:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৮:০৩:৪১ অপরাহ্ন
বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার, আরও যা জানা যাচ্ছে
রাজধানীর গুলশান এলাকা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাদিয়া রহমান মিম (২৭) নামে ওই নারী গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পূর্ববর্তী রিপোর্ট অনুযায়ী, সাদিয়ার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে জখমেরও চিহ্ন পাওয়া গেছে। তবে, কি কারণে বা কারা তাকে হত্যা করেছে, সে সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 
এদিকে নিহত সাদিয়ার দুলাভাই মোহাম্মদ নুরুন্নবী জানান, আমার শ্যালিকার দুটি বিয়ে হয়েছিল। পরের ঘরে কোনো সন্তান ছিল না এবং এক স্বামীর সঙ্গেও আর এখন সম্পর্ক নেই। আমার শ্যালিকা বারের ড্যান্সার ও বিউটি পার্লারকর্মী ছিল। সে টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানাধীন মুশুদ্দি পশ্চিমপাড়া এলাকার মৃত শহীদ আলীর মেয়ে। বর্তমানে গুলশানে কালাচাঁদপুরের দোতলায় নুসরাতের সঙ্গে থাকতো। নুসরাতও বারের ড্যান্সার। নিহত সাদিয়ারা এক ভাই ও দুই বোন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ