ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৫:২৮:১১ অপরাহ্ন
গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম গণভোটে পরিবর্তনের সুযোগ হাতছাড়া করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, পরিবর্তনের সুযোগ বারবার আসে না। এবার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। সুযোগ হাতছাড়া হলে দেশ আবার সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোট ২০২৬ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ নারী হলেও তাদের মধ্যে প্রায় ৩৫ শতাংশ লেখাপড়া জানেন না। সংসদ, উচ্চকক্ষ কিংবা গণভোট সম্পর্কে তারা সচেতন নন। প্রান্তিক পর্যায়ের নারী ভোটারদের কাছে সরাসরি গিয়ে এসব বিষয় সহজভাবে বোঝাতে হবে। বৈষম্য দূরীকরণ ও পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। এ কাজে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার নির্দেশনা দেন তিনি।

নূরজাহান বেগম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর যে কাঙ্ক্ষিত পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। পরবর্তী সময়ে বহু আন্দোলন হলেও ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এ আন্দোলনে অনেকেই সন্তান বা পরিবারের সদস্য হারিয়েছেন। তিনি বলেন, আর কোনো রক্তপাত বা আন্দোলন নয়—দেশে যেন আর হত্যাযজ্ঞ, গুম বা বিনা বিচারে শাস্তির ঘটনা না ঘটে, সেটিই জনগণের প্রত্যাশা।

তিনি আরও বলেন, সন্তানদের মাধ্যমে মা-বাবার কাছে গণভোট ও নির্বাচনের বার্তা পৌঁছে দিতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এনজিও কর্মী এবং মসজিদের ইমামদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দিতে হবে। পাশাপাশি তারা বিষয়গুলো কতটা বুঝছে, সে বিষয়ে ফিডব্যাক নেওয়ার নির্দেশ দেন তিনি। ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে জানান, গণভোটে হ্যাঁ ভোটের চিহ্ন হবে টিক।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যারা নির্বাচন ও গণভোট চায় না, তারাই এসব গুজব ছড়াচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, অপরাধ করলে কেউ পার পাবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে গুজব ও অপরাধ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে জানাতে হবে। তবে কোনো প্রার্থী বা দলের পক্ষে প্রচার করা যাবে না, এমনকি হাততালিও দেওয়া যাবে না। সরকারি কর্মকর্তা হিসেবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তবে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা আইনগতভাবে বৈধ বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খন্দকার মো. ফয়সাল আলম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এন মাসুদ উল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান ও স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

এর আগে স্বাস্থ্য উপদেষ্টা রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন। বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম আলীসহ শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার