ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৫৬:১১ অপরাহ্ন
ত্বকের যত্নে অলিভ অয়েল যে ভাবে মাখবেন ফাইল ফটো
ত্বকের যত্নে একটি তেল পরিচিত, সেটি হল অলিভ অয়েল। সর্ষের তেল যাঁরা মাখতে চান না, তাঁরাও ভরসা রাখেন অলিভ অয়েলে। কিন্ত সত্যিই কি তা উপকারী?

কী এমন আছে এতে?
জলপাই গাছের ফল থেকে পাওয়া যায় এই তেল। ভিটামিন ই, পলিফেনল এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ তেলটি ত্বকের সুরক্ষা বর্ম হিসাবে কাজ করে। ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ভিটামিন ই ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। পলিফেনল হল অ্যান্টি-অক্সিড্যান্ট। এ ছাড়াও তেলে থাকা ফ্যাটি অ্যাসিড রুক্ষ ত্বককে নরম এবং মসৃণ রাখে। শুষ্ক এবং সাধারণ ত্বকের জন্য এই তেল অত্যন্ত উপকারী।

ত্বকের যত্নে কী ভাবে তা ব্যবহার করবেন?
ক্লিনজার: এই তেলটি কিন্তু ক্লিনজার হিসাবেও কাজ করে। মুখ মেকআপ থাকলে তেল নিয়ে আলতো মালিশ করুন। তার পরে তুলো দিয়ে টান দিলেই মেকআপ ও ময়লা উঠে আসবে। অলিভ অয়েল সারা গায়ে মালিশ করে নিন। তার পরে গরম জলে নরম একটি কাপড় ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। সেই কাপড় দিয়ে গা মুছে নিন। ত্বক পরিষ্কার হয়ে যাবে।

বলিরেখা দূর হবে কী ভাবে?
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখের মাংসপেশির স্থিতিস্থাপকতা কমে যায়। ত্বক টানটান রাখতে ক্রিয়াশীল কোলাজেন নামক প্রোটিনের মাত্রাও কমতে থাকায় ত্বক শিথিল হয়ে যায়, বলিরেখা পড়ে। এমুন ত্বকের জন্য বিশেষ উপকারী হয়ে উঠতে পারে অলিভ অয়েল। একটি বাটিতে অলিভ অয়েল নিয়ে গরম জলে বসিয়ে রাখলেই তেল হালকা গরম হবে। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারের পর তেলটি মুখে ভাল করে মাসাজ করতে হবে। ফেশিয়াল মাসাজের ধাপগুলি অনুসরণ করতে পারলে ভাল হয়। নিয়ম করে তেল মাসাজ করে শুলে ধীরে ধীরে বার্ধক্যের ছাপ কাটিয়ে চামড়া টানটান হয়ে উঠবে।

কালচে ছোপ দূর করবে: রোদের তাপে ত্বক কালো হয়ে যায়। মুখে কালচে ভাব চলে আসে। তা তুলতে হলুদ খুব গুণের। এতে থাকা কারকিউমিন শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট। ১ টেবিল চামচ কাঁচা হলুদের সঙ্গে ৫ টেবিল টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং সারা গায়ে মাখতে পারেন। সামিয়ক ভাবে গাত্রবর্ণ হলুদ হয়ে যাবে বটে, তবে বডি শ্যাম্পু ব্যবহার করলে তা উঠেও যাবে। এই ভাবে সপ্তাহে এক বা দু’দিন তেল মালিশ করলে ত্বক উজ্জ্বল হবে।

মুখে ফিরবে আভা: বেসন ত্বকের জন্য খুব ভাল ক্লিনজার। এক টেবিল চামচ বেসন ১ টেবিল চামচ গোলাপজল দিয়ে গুলে নিন। তার যোগ করুন কয়েক ফোঁটা অলিভে অয়েল। মুখে মাসাজ করে মিনিট পাঁচেক রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। মুখ তরতাজা দেখাবে।

শুষ্ক ত্বক মসৃণ হবে: যাঁদের ত্বকের ধরন ভীষণ শুষ্ক, তাঁদের জন্য এই প্যাকটি ভাল। ১ টেবিল চামচ অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরে এটি ভাল করে মালিশ করতে হবে। মিনিট পাঁচেক রেখে জল দিয়ে ধুয়ে নিন বা ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ধীরে ধীরে শুষ্ক ভাব উধাও হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর