ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩ হাজারের বেশি

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪৯:৩০ অপরাহ্ন
ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩ হাজারের বেশি ছবি: সংগৃহীত
ইরানজুড়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। মানবাধিকার সংগঠনের এইচআরএএন এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদন বলছে, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতায় ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সহিংসতায় আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। তবে সানডে টাইমসের দাবি ইরানে নিহতের সংখ্যা সাড়ে ১৬ হাজারের বেশি। 

এদিকে কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশে স্তিমিত হয়ে পড়েছে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। নতুন করে দেশটির কোনও প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিক্ষোভ-সহিংসতা কমে আসায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইরানের জনজীবন। ইন্টারনেট এবং যোগাযোগের নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেয়ার কথাও জানিয়ে ইরান সরকার।

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বাসিন্দারা বলছেন, বিক্ষোভ আপাতত থেমেছে বলেই মনে হচ্ছে। এর মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবরে আরও অনেককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।

অর্থনৈতিক দুর্দশার ক্ষোভ থেকে গত ২৮ ডিসেম্বর উদ্ভূত ইরানের এবারের বিক্ষোভ খুব দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার