ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ চীন সফরে ট্রাম্প, একই টেবিলে বসতে পারেন পুতিন-শি-ট্রাম্প ওটিটি সিরিজে প্রথমবার টাবু, টানেল মেন-এ দেখা যাবে অভিনেত্রীকে এডিপি পর্যালোচনা সভায় আরডিএ চেয়ারম্যান সুইট তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীর পদ্মাপাড়সহ বিভিন্ন স্থানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ রাবি প্রশাসনের সঙ্গে রুহুল কবির রিজভীর মতবিনিময় রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার বাঘায় পদ্মায় অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা বাইরে সুস্থ, ভিতরে কি বাসা বাঁধছে মারণরোগ? কোন ৫ ক্যানসার কোনও লক্ষণ ছাড়াই শরীরে নীরবে বাড়ে? ডায়াবেটিকেরাও ভাত খেতে পারেন, রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে শুধু বদলাতে হবে কৌশল রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট ‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া! তৃতীয় সন্তানের জন্ম দিলেন অ্যানি হ্যাথাওয়ে! সদ্যোজাতকে নিয়ে নিউ ইয়র্কের পথে ঘুরলেন অভিনেত্রী? বন্ডের নাম বেরোতেই প্রশ্ন, নায়িকা কে! আমরা বানালাম এত বছরে দেখা সেরা ৭ ‘বন্ড গার্ল’-এর নামের তালিকা আদালত প্রাঙ্গণে পরীমনি, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’ নির্মাতার গাড়িতে অভিনেত্রী, থামলো অন্ধকার জায়গায় এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:৪০:৫০ অপরাহ্ন
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ড ছবি: সংগৃহীত
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তবে তারা আইসিসি থেকেও আশ্বাস পেয়ে গেছে যে, বিশ্বকাপে তাদের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরছে না। 

সংস্থাটির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, 'আমরা স্পষ্ট আশ্বাস পেয়েছি যে নির্ধারিত সূচি বদলাবে না। আমরা নিশ্চিতভাবে গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবো।'

আইরিশ দল গ্রুপ সি-তে অবস্থান করছে, যেখানে টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কাসহ রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান । 

অন্যদিকে, বাংলাদেশ গ্রুপ বি-তে রয়েছে, যেখানে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি রয়েছে। বাংলাদেশের গ্রুপের ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।

এরইমধ্যে ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ। মূলত, এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে গ্রুপ বদলের প্রস্তাব করে। শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনায় আসে।

বিসিবি জানায়, ‘অন্য বিষয়গুলোর পাশাপাশি কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।’

তবে এই প্রস্তাব আইসিসি কিংবা আয়ারল্যান্ড কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। ফলে আয়ারল্যান্ডের অবস্থান বদলানোর কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়

তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার নয়