ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৮-০১-২০২৬ ০৪:২২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৬ ০৪:২২:০৯ অপরাহ্ন
পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী পুঠিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পেল ২২২ শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়ায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২২২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

`কিশোর কন্ঠ পড়বো, জীবন টাকে গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৭ জানুয়ারী) সকালে পুঠিয়া রাজবাড়ি জাদুঘর মাঠ প্রাঙ্গণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে নগদ ৫ লক্ষ টাকা, ক্রেস্ট, সনদ, মূল্যবান বই ও শিক্ষা সামগ্রি প্রদান করা হয়। এছাড়াও সর্বচ্চো নম্বরপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে স্টুডেন্ট অব দ্যা ইয়ার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা (পূর্ব) চেয়ারম্যান মু. রুবেল আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিফাত উল আলম।

সঞ্চালনায় ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের সদস্য সচিব আমিনুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের সহকারী অধ্যপক গোলাম রাব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বানেশ্বর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মইনুল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ, অভিভাবকগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা (পূর্ব) চেয়ারম্যান মু. রুবেল আলী তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন-মেধাবীদের প্রতি দেশ জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তোমরা নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির সফলতার প্রত্যাশা ফুটিয়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান