ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

‘ওঁর সঙ্গে আমাকে জড়াবেন না!’ দিশা-তলবিন্দরকে কটাক্ষ করেই হঠাৎ কেন পিছু হটলেন সনী?

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ১০:১২:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ১০:১২:১২ অপরাহ্ন
‘ওঁর সঙ্গে আমাকে জড়াবেন না!’ দিশা-তলবিন্দরকে কটাক্ষ করেই হঠাৎ কেন পিছু হটলেন সনী? ‘ওঁর সঙ্গে আমাকে জড়াবেন না!’ দিশা-তলবিন্দরকে কটাক্ষ করেই হঠাৎ কেন পিছু হটলেন সনী?
দিশা পটানী-তলবিন্দর সিংহ সিদ্‌ধুর কাহিনির পরতে পরতে চমক! কখনও তাঁদের সম্পর্ক আলোচনার কেন্দ্রে। কখনও পঞ্জাবি গায়কের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের ইঙ্গিতপূর্ণ মন্তব্য! যদিও সদ্য সনী সাফ জানিয়েছেন, তিনি কোনও ভাবেই তলবিন্দরের সঙ্গে যুক্ত নন।

দিন দুই আগের কথা। অভিনেত্রী কৃতি সেননের বোন নুপূর সেননের বিয়ের প্রীতিভোজে জোড়ে উপস্থিত দিশা-তলবিন্দর। সেই অনুষ্ঠানে গায়ক পৌঁছোলেন মুখোশহীন অবস্থায়! উভয়কে খোশমেজাজে হাসি-ঠাট্টায় মাততেও দেখা গিয়েছে। সেই ছবি, সেই ভিডিয়ো ভাইরাল হতেই সনী সমাজমাধ্যমে একটি মন্তব্য করেন। লেখেন, “শুধু এইচআইভি বা যৌনরোগ নয়, মানুষ কিন্তু অভিশাপ এবং দুর্ভাগ্যও বহন করে। আপনি কার সঙ্গে থাকছেন সে বিষয়ে সতর্ক হোন।” সঙ্গে সঙ্গে নতুন গুঞ্জনের শুরু। ছড়িয়ে যায়, সনী নাকি তলবিন্দরের প্রাক্তন প্রেমিকা!

এই নিয়ে অবশেষে মুখ খুলেছেন পেশায় মডেল সেই কন্যে। তাঁর সাফ দাবি, “তলবিন্দরের সঙ্গে আমার নাম জড়াবেন না। ওঁর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।” সনীর কথায়, “আমি ১৫ বছরেরও বেশি সময় ধরে মডেলদুনিয়ায়। যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করছি। আমি সেই সুনামের মূল্য দিই। আমি চাই না, আমার নাম কারও অতীত বা বর্তমান সম্পর্কের সঙ্গে যুক্ত হোক। বিতর্কের মাধ্যমে প্রচার পেতেও চাই না। অনুগ্রহ করে আমার নাম তলবিন্দরের সঙ্গে যুক্ত করা বন্ধ করুন। মাত্র একদিনই কোনও একটি অনুষ্ঠানে ওঁর সঙ্গে কিছু কথা হয়েছিল। এর বেশি আর কিছুই না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ