ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:২৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:২৩:১৭ অপরাহ্ন
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেপ্তার বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, জামায়াত নেতা গ্রেপ্তার
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে করা মামলায় বজলুর রহমান নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বরগুনার পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির। 

বামনা-পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারীকে কুপিয়ে জখম করাসহ একাধিক মামলায় আসামি হওয়ায় বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, এ ঘটনায় সেলিমের স্ত্রী শাহানাজ পারভীন বাদী হয়ে ১৪ জানুয়ারি পাথরঘাটা থানায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বজলুর রহমান ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।

এদিকে, শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এসময় মামলায় যারা অভিযুক্ত, তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো প্রক্রিয়া চলছে। 

এছাড়া মামলাগুলোতে অভিযুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি