ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

মাদারীপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:২০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:২০:৪১ অপরাহ্ন
মাদারীপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী মাদারীপুরে স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী
মাদারীপুর সদর উপজেলায় ব্লেড দিয়ে ইতালি প্রবাসী হাবিব মাতুব্বর (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলি বেগমের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত ভোরের দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কুনিয়ার দিয়াবাড়ি এলাকায় প্রবাসী হাবিব মাতুব্বর ও তার স্ত্রী শিউলি বেগমের মধ্যে বিয়ের পর থেকেই পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। এ বিষয় নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ মিমাংসা হলেও স্বামীর কোন পরিবর্তন ঘটেনি। পরে শনিবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হলে এক পযার্য়ের স্ত্রী রাগে ভোর রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন করেন স্ত্রী । পরে স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, প্রায় ১০ বছর আগে দিয়াবাড়ি গ্রামের মৃত রশিদ মাতুব্বরের ছেলে হাবিব মাতুব্বর সঙ্গে একই গ্রামের হোসেন মাতুব্বরের মেয়ে শিউলি বেগমের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তাদের ভেতরে দাম্পত্য কোলাহার সৃষ্টি হয়। 

এ বিষয়ে হাবিব মাতুব্বরের চাচতো ভাই হৃদয় মাতব্বর জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে স্ত্রী শিউলি বেগম ব্লেড দিয়ে আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটো দেয়। পরে আমার ভাইয়ের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল নিয়ে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হলে তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হসপিটালে প্রেরণ করা হবে।

পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করেন। তবে কী কারণে তার স্ত্রী এমন করেছে তাও তিনি জানেন না বলে জানান। এ ঘটনায় তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন বলেও জানান হাবিব মাতুব্বর।

শিউলির অভিযোগ তার স্বামী পরকীয়ায় আসক্ত। এ কারণে তার সঙ্গে সব সময় খারাপ আচরণ করেন হাবিব। এছাড়া তিনি একাধিক মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলেন। এ কারণে তিনি এ কাজ করেছেন।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বেলেটসহ ওই ব্যক্তির স্ত্রী শিউলি বেগমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১