ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই; রাসিক প্রশাসক রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে রূপালী ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও এসকাফ সিরাপ জব্দ চট্টগ্রামে মাকে গলা কেটে হত্যা: পলাতক ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার -১১ মান্দায় মোবাইল কোর্টে পরিচালনা গাঁজা সহ আটক এক রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ হতে যাচ্ছে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণের রাসিকের ওয়ার্ড সচিবদের সভা অনুষ্ঠিত নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাব ফেলতে পারে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে গুলিতে তরুণ দম্পতির মৃত্যু গুরুতর অসুস্থ বিএনপি নেতা মাসুদকে দেখতে হাসপাতালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন রামেক হাসপাতালে শিশু আইসিইউ’র বেড বাড়লো, চাপ কমাতে রোগী স্থানান্তরের উদ্যোগ ভুয়া জজ পরিচয়ে থানায় গিয়ে গ্রেফতার নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রংপুরে জাল নোট তৈরির কারখানা: সরঞ্জামসহ গ্রেফতার ১ রাজস্ব আদায়ে অস্থায়ী আদায় ক্যাম্প পরিচালনা করবে রাজশাহী সিটি কর্পোরেশন

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:১৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:১৭:২৬ অপরাহ্ন
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন
রাজবাড়ীর গোয়ালন্দে এক যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাজার রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. রফিকুল ইসলাম (৪০), তিনি গোয়ালন্দ উপজেলার নতুন পাড়া এলাকার মৃত শামছুর রহমান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা কুষ্টিয়া পোড়াদাহগামী একটি শাটল ট্রেন গোয়ালন্দ বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় রফিকুল ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনে কাটা পড়ায় তার দুই পা বিচ্ছিন্ন হয়।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় রফিকুল রাস্তা পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত রফিকুলের শারীরিক অবস্থার প্রতি সংশ্লিষ্টরা উদ্বিগ্ন এবং দ্রুত চিকিৎসার প্রয়োজন বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তর সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন