ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

​ নোয়াখালীতে বিএনপি নেতার অর্থায়নে ২ কিলোমিটার সড়ক সংস্কার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৯:০৩:১৮ অপরাহ্ন
​ নোয়াখালীতে বিএনপি নেতার অর্থায়নে ২ কিলোমিটার সড়ক সংস্কার ​ নোয়াখালীতে বিএনপি নেতার অর্থায়নে ২ কিলোমিটার সড়ক সংস্কার
জনদুর্ভোগ কমাতে নোয়াখালীর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মতিপুর থেকে আব্দুল্লাহ মিয়ারহাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক সংস্কার করেছেন লন্ডন প্রবাসী ও লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবু তাহের শাহজাহান। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ইট, বালু ও খোয়া ফেলে দীর্ঘদিনের ভাঙাচোরা সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন তিনি।

বুধবার (৪মে) সকাল থেকে সংস্কারের কাজ চলতে থাকে। ১২ জন শ্রমিক তিন দিনব্যাপী সংস্কারের কাজ করবেন।

স্থানীয়রা জানায়, এই সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও বৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে দুর্ঘটনার হারও বাড়ছিল।  টানা কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাদা পানিতে একাকার হয়ে সড়কটিতে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো.রফিকুল ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন আমার ছেলে স্কুলে যায়। আগে প্রায়ই পড়ে যেত, জামাকাপড় ভিজে যেত। এখন স্বস্তিতে যেতে পারে।”

মতিপুর গ্রামের গৃহবধূ রহিমা খাতুন জানান, “রাস্তাটা আগে এতই খারাপ ছিল, রিকশা পর্যন্ত আসতো না। এখন অন্তত জরুরি প্রয়োজনে গাড়ি আনা নেওয়া করা যায়।”

একই এলাকার যুবক নাজিম উদ্দিন বলেন, “আমরা অবাক হয়েছি—দেশের বাইরে থেকে এসে উনি এলাকার কথা ভাবেন। আবু তাহের ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ।”
স্থানীয়দের অভিযোগ,সরকারিভাবে রাস্তাটি বারবার দাবি করা হলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। একজন প্রবাসী উদ্যোগ নিয়ে তা সংস্কার করায় স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

বিএনপি নেতা মো.আবু তাহের শাহজাহান বলেন, আমি এলাকায় এসেছি আট দিন হয়েছে এর মধ্যেই কয়েকটি দুর্ঘটনা আমার সামনে ঘটেছে। অসুস্থ ব্যক্তিদের কে নিয়ে রিক্সায় উল্টে যেতে দেখেছি। তাদের অবস্থা দেখে আমার খারাপ লেগেছে, তার জন্য আমি এ সংস্কার কাজ করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার