ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাবিত এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:৪৮:২৩ অপরাহ্ন
রাবিত এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ রাবিত এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা আজ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, 'এ' ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, 'আজকে ২০২৫-২৬ সেশনের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে দুই শিফটে পরিক্ষা হবে। প্রথম শিফটের পরিক্ষা চলমান এবং আমরা আশা করছি ৮৫-৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। ২য় শিফটের পরিক্ষা বিকেল ৩ টা থেকে শুরু হবে ১ ঘন্টা চলবে। প্রতিবারের মতো এবারও রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সবকিছু খুব সুষ্ঠুভাবে চলছে।  বিভিন্ন সংগঠন প্রক্টরিয়াল বডি, পুলিশ-প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে।'

গতকাল অনুষ্ঠিত সি ইউনিটের ভর্তি পরীক্ষার অপ্রীতিকর ঘটনা নিয়ে তিনি বলেন, 'গতকাল আধুনিক চেষ্টা ব্যবহার করে কিছু অপচেষ্টা ছিল আমরা এ ব্যাপারে গতকাল সতর্ক ছিলাম এবং আজকে আরও বেশি সতর্কতা অবলম্বন করছি, যাতে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস দিয়ে কোন ধরনের জালিয়াতি করতে না পারে, এগুলো আমাদের বিশেষ নজরে আছে।

পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মাহবুবুর রহমান বলেন, 'সকাল ১১ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষার হলে প্রবেশ করেছে। এখন পর্যন্ত সুষ্ঠ ভাবে পরীক্ষা চলছে।'

'এ‘ ইউনিটে এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই হিসেবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৫৮ জন ভর্তিচ্ছু। 'এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত বছরের ন্যায় এ বছরও এই ইউনিটে মোট ১৮৯৭টি আসন সংখ্যা রয়েছে। 

উল্লেখ্য, গতকাল ১৬ জানুয়ারি 'সি' (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত