ঢাকা , বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে স্কাউট দিবস পালিত লালপুরের বিনামূল্যে সার ও বীজ বিতরণ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার রাব্বানী বরখাস্ত তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ ফেনীতে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার সারদায় ২০৯ এসআইয়ের প্রশিক্ষণ শেষ: জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম দমনে প্রস্তুত থাকতে বললেন আইজিপি রাজশাহীতে অধিকার’র সমাবেশে বক্তারা: গুম প্রতিরোধসহ ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের প্রক্রিয়া বন্ধের দাবি নগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারী রাম গ্রেফতার ঝড়ে বিপর্যস্ত মনোহরগঞ্জ, ৩৬ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ আশরাফুল মাখলুকাত হওয়ার প্রকৃত অর্থ ৩০-এর পর এই এক ভিটামিনেই কমতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি! রিয়ালের ঘরে বিরল জয় বায়ার্নের, লিসবনকে হারাল আর্সেনাল স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা হৃদ্‌রোগ ঠেকাতে হাতিয়ার হয়ে উঠতে পারে টুথব্রাশ! রাজশাহীতে শিলাবৃষ্টিতে আম ও ফসলের ব্যাপক ক্ষতি পর্যটন শিল্পের উন্নয়নের সমন্বিত উদ্যোগ ও কৌশলগত রূপরেখা রয়েছে: প্রধানমন্ত্রী যাকাতের টাকা চুরি হলে যা করবেন

রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:০৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:০৪:০৪ অপরাহ্ন
রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র রাবি ভর্তিচ্ছুদের জন্য HFSA-এর স্বাস্থ্যসেবা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে ‘মেডিকেল টেন্ট অ্যান্ড হেল্প সেন্টার’ স্থাপন করেছে হেলথ এন্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় (HFSA-RU)।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মানবিক অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রটি থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষার্থী ও অভিভাবকদের শারীরিক অসুস্থতা বিবেচনায় ওটিসি ওষুধ, খাবার স্যালাইন, স্যানিটারি ন্যাপকিন, ব্যান্ডেজ, মাস্ক ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

HFSA-এর সাধারণ সম্পাদক মো. ইশতিয়াক আহমেদ রাফি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানের আহ্বায়ক অহিদুল ইসলাম মিনা জানান, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। প্রশাসনের সহযোগিতা পেলে ক্যাম্পাসের আরও বিভিন্ন স্থানে বড় পরিসরে সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার