ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নগরীর শাহমখদুম ও পবায় মাদক-সহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৫:১৩:৩৬ অপরাহ্ন
নগরীর শাহমখদুম ও পবায় মাদক-সহ তিন মাদক কারবারি গ্রেফতার নগরীর শাহমখদুম ও পবায় মাদক-সহ তিন মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ লিটার দেশীয় মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত একরামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪১), একই থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে মোঃ আহাদ আলী ওরফে স্বপন (৩৩), ও পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে আলমগীর কবির (৩১)। 

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সোয়া ৯টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত  শাহমখদুম থানা ও পবা থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে মাদক-সহ তাদের গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে।

শুক্রবার তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি