ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

প্রাইম ব্যাংক ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৮:৪৪ অপরাহ্ন
প্রাইম ব্যাংক ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর প্রাইম ব্যাংক ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর
 বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ও ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের গ্রাহকরা ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর বিভিন্ন প্রিমিয়াম সেবা ব্যবহারে সর্বোচ্চ ২৫% পর্যন্ত এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। এই সেবাসমূহের মধ্যে রয়েছে স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এবিএ বা বিহেভিয়ার থেরাপি, মিউজিক থেরাপি, আর্লি ইন্টারভেনশন, গ্রুপ থেরাপি এবং স্পেশাল এডুকেশন – যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তা ও অন্তর্ভুক্তিমূলক শিশুবিকাশে সহায়ক ভূমিকা রাখার জন্য সুচিন্তিতভাবে পরিকল্পিত।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তৌকির আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ারদার তানভীর ফয়সাল; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তামান্না কাদরী; ইনক্রেডিবল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মাইনুল হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন