ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ১২১ বোতল ভারতীয় মদ জব্দ সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় দেলুয়াবাড়ি মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ ব্লকের শুভ উদ্বোধন পানের ঝুড়িতে ইয়াবা পাচার, চট্টগ্রামে ১৩ হাজার ৬৩০ পিস উদ্ধার কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক রাজশাহীতে, রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিয়েতে কোটি টাকার নোটের মালা উপহার পেলেন দুই বর! নিয়ন্ত্রণে নেই ইমরানের রক্তচাপ, বিপদ হতে পারে যে কোনও মুহূর্তে! দাবি চিকিৎসকের, ‘বেঁচে ফিরব না সনী দেওলের পুত্র রাজবীর দেওলের সঙ্গে গাঁটছ়ড়া বাঁধবেন সচিন-কন্যা সারা তেন্ডুলকর মাছ খেয়ে যৌবন ধরে রেখেছেন ৫৭ বছরের জেনিফার কুশার সঙ্গে বিচ্ছেদের পরে কী হয়েছিল প্রাক্তন স্বামীর হাতের রুদ্রাক্ষের মালার রহস্য জানালেন সাই পল্লবী নগরীতে মাদক কারবারী-সেবক লীগ সহ গ্রেফতার ২৩, একজনের কারাদণ্ড সহকর্মীর ওপর হামলার ঘটনায় রাজশাহীতে আইনজীবীদের প্রতিবাদ সভা সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা সরকারি ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে রাজশাহীতে ফুলেল শুভেচ্ছা স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে ঝোপে লুকিয়ে আর ওঁত পাততে পারবে না কচুয়ার চোর-ডাকাতরা রাজশাহীতে ১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার , মালিকদের হাতে হস্তান্তর অবৈধভাবে বাংলাদেশে এক বছর থাকার পর সীমান্তে আটক ভারতীয় নাগরিক

চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৪:৪৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৪:৪৫:২৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে তিন কোটি টাকার হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ এর একটি অভিযানিক দল।  

র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২ নম্বর চরবাগডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এবরান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ দশমিক ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, শুকবার (১৬ জানুয়ারি) গভীর রাতে  র‌্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক টহল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এবরান আলী তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছে।

এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় অভিযান চালিয়ে এবরান আলীকে গ্রেফতার করেন। তল্লাশিকালে তার কাছে থাকা কাপড়ের বাজার করার একটি ব্যাগের ভেতর আলাদাভাবে রাখা ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে হেরোইন উদ্ধার জব্দ হয়।

গ্রেপ্তারকৃত এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে। জব্দকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২