ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো রিয়েলমি

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৮:৫৫:৩৯ অপরাহ্ন
ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো রিয়েলমি ঈদ ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা করলো রিয়েলমি
তরুণদের পছন্দের কনজ্যুমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমির বহুল প্রতীক্ষিত ঈদুল আজহা ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। বিজয়ীদের মধ্যে ১ লাখ টাকা জিতে নেন যমুনা ফিউচার পার্ক এলাকার বাসিন্দা রাসেল শেখ। পাশাপাশি, রাজধানীর বসুন্ধরা সিটি এলাকার মো. সোহেল তানভীর ও নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ফয়সাল মাহমুদ নগদ ৬০,০০০ টাকা করে জিতে নেন। 

একইসাথে, আকর্ষণীয় এই ক্যাম্পেইন উপলক্ষে চট্টগ্রাম, ময়মনসিংহ, গাজীপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট থেকে আটজন বিজয়ী জিতে নেন ফ্রি স্মার্টফোন। এছাড়াও, দেশের বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জন বিজয়ী জিতে নেন রিয়েলমি বাডস টি২০০ লাইট।

ক্যাম্পেইনের সময় গ্র্যান্ড প্রাইজের পাশাপাশি, উৎসবের এ আয়োজনে সকল ব্যবহারকারীর অংশগ্রহণ নিশ্চিত করতে রিয়েলমি নিয়ে এসেছে গ্যারান্টেড গিফটস। রিয়েলমি সি৭৫ বা রিয়েলমি সি৭৫এক্স কিনলেই ক্রেতারা ২ বছরের বর্ধিত ওয়ারেন্টি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। রিয়েলমি ১২ স্মার্টফোনের জন্য ক্রেতারা ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়েছেন; ফলে, স্মার্টফোনটির দাম ২৭,৯৯৯ টাকা থেকে কমে মাত্র ২৫,৯৯৯ টাকা হয়েছে।

রিয়েলমি ১৪ সিরিজের ক্রেতারা স্টাইলিশ বোনাস হিসেবে একটি এক্সক্লুসিভ রিয়েলমি-ব্যান্ডেড টি-শার্ট পেয়েছেন। এছাড়াও, ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকলের জন্য বাংলালিংকের সহযোগিতায় বিশেষ অফার উপভোগের সুযোগ ছিল।

বিজয়ীদের নাম ঘোষণা করা হলেও, ক্যাম্পেইনটি ঈদের দিন পর্যন্ত চলবে; এবং গ্রাহকদের জন্য বিশেষ উপহার পাওয়ার সুযোগও একইসাথে থাকবে।
ঈদ ক্যাম্পেইনটি কেবল সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে রিয়েলমি’র অব্যাহত প্রচেষ্টার বিষয়টিই তুলে ধরে না; বরং পাশাপাশি, এর ব্যবহারকারীদের জন্য অর্থপূর্ণ পুরস্কার ও সমৃদ্ধ অভিজ্ঞতাও নিশ্চিত করে। অনন্য পুরস্কার ও নিশ্চিত উপহারের সমন্বয়ে, উৎসবের এই মওশুমে প্রতিটি ক্রেতার জন্য বিজয়ীর অনুভূতি নিশ্চিত করতে চায় রিয়েলমি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন