ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’! কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ ফ্যাসিবাদের পতনের শুরু ১ জুলাই সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ

৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৫:০৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৫:০৯:৩৪ অপরাহ্ন
৯ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন শরীফুল ছবি: সংগৃহীত
নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়িয়েছে বিপিএলের ঢাকা পর্বের খেলা। আর ঢাকা পর্বের প্রথম ম্যাচেই বিধ্বংসী বোলিং করেছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। তার বোলিং তোপে মাত্র ১২৬ রানে অলআউট হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। 

শুক্রবার (১৬ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন শরীফুল। এতে বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএলের সবচেয়ে কম রান খরচ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। 

এই রেকর্ডটি আগে আবু হায়দার রনির দখলে ছিল।  ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান খরচায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি। আর বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার। 

এ দিন নোয়াখালীর হয়ে বড় রানের দেখা পাননি কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। এছাড়া ২৩ রান করেছেন জাকের আলী অনিক। চট্টগ্রামের স্পিনার মেহেদী হাসান ১২ রানে নিয়েছেন ৩ উইকেট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক