ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫৯:২৫ অপরাহ্ন
অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের রজার ফেডেরার। ছবি: সংগৃহীত
অবসর নিয়েছেন তিন বছর আগে। তবু রড লেভার অ্যারেনায় পা রাখতেই সময় যেন উল্টো দিকে হাঁটতে শুরু করল। সরকারি ম্যাচ নয়, অস্ট্রেলিয়ান ওপেনে আজ অনুশীলন সেশনে নামতেই দর্শকের ঢল। রজার ফেডেরার ফের মেলবোর্ন পার্কে—উত্তেজনার পারদ চড়াতে এটুকু তথ্যই ছিল যথেষ্ট!

প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। তবু ক্যাসপার রুডের সঙ্গে টাই-ব্রেক অনুশীলনে ফেডেরার ধরা দিলেন চেনা মেজাজে। একহাতি ব্যাকহ্যান্ড, নিখুঁত ফুটওয়ার্ক, কোর্ট কভারেজ—সবই সেই আগের মতো! ব্যাকহ্যান্ড ডাউন দ্য লাইনে বল রাখতেই গ্যালারি ফেটে পড়ল হাততালিতে। ফেডেরারের মুখে সেই চেনা মুচকি হাসি, দর্শকের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানানো। ২০২২ সালে অবসরের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের মূল ভেন্যুতে পদার্পণ। তাই অনুশীলন সেশন হলেও আবহ ছিল পুরোপুরি ম্যাচ ডে-র মতো।

ফেডেরারের মেলবোর্নে আসা শুধুই নস্টালজিয়া উসকে দিতে নয়। শনিবার, ১৭ জানুয়ারি, তিনি খেলবেন একটি প্রদর্শনী ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে এই বিশেষ আয়োজনে ফেডেরারের সঙ্গে কোর্ট ভাগ করবেন আন্দ্রে আগাসি, লেটন হিউইট ও প্যাট রাফটারের মতো কিংবদন্তি।

অস্ট্রেলিয়ান ওপেন বরাবর ফেডেরারের কাছে পয়মন্ত। ছয়বারের চ্যাম্পিয়ন—২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ ও ২০১৮। মেলবোর্ন পার্কে তাঁর ম্যাচ জয়ের সংখ্যা শতাধিক। ২০১৮ সালে মারিন চিলিচের বিরুদ্ধে পাঁচ সেটের ফাইনাল জয় কিংবা ২০১৭-র সেই ঐতিহাসিক ফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে প্রত্যাবর্তন—সবই টুর্নামেন্টের বর্ণময় ইতিহাসে জায়গা করে নিয়েছে।

চলতি অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৮ জানুয়ারি। পুরুষদের ড্রয়ে নজর কার্লোস আলকারাজ ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের দিকে। এই দ্বৈরথ নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন ফেডেরার। তাঁর কথায়, ‘দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বিতা। প্যারিসে ফরাসি ওপেনের ফাইনালে যে ম্যাচটা হল, গোটা ক্রীড়াজগৎ থমকে গিয়েছিল। এমন ম্যাচই টেনিসকে বাঁচিয়ে রাখে।’

এক সময় ‘বিগ থ্রি’—ফেডেরার, নোভাক জোকোভিচ ও নাদাল—পরবর্তী যুগ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু ফেডেরারের চোখে, আলকারাজ-সিনার সেই শূন্যতা অনেকটাই ভরাট করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড