ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

যৌবনের উজ্জ্বলতা বৃদ্ধিতেই নয়, বন্ধ্যত্ব দূর করতেও কাজে আসে ভিটামিন ই!

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৫৩:৫২ অপরাহ্ন
যৌবনের উজ্জ্বলতা বৃদ্ধিতেই নয়, বন্ধ্যত্ব দূর করতেও কাজে আসে ভিটামিন ই! ফাইল ফটো
ভিটামিন ই ত্বকের জন্য উপকারী। অল্প বয়সে ত্বকে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। ৩৫ পেরোতে না পেরোতেই ত্বকে বলিরেখা কিংবা মেচেতার মতো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। এই সব সমস্যা নিয়ন্ত্রণে রাখতে তাই মাঝেমধ্যে ভিটামিন ই ক্যাপসুল খান। কেবল যৌবনের জেল্লা ধরে রাখাই নয়, ভিটামিন এ-র কিন্তু স্বাস্থ্যগুণও অনেক।

কেবল ত্বক কিংবা চুলের জন্য নয়, বন্ধ্যত্বের সমস্যার সমাধানেও ভিটামিন ই দারুণ উপকারী। পুষ্টিবিদ মঞ্জিরা সান্যাল বলেন, ‘‘বন্ধ্যত্বের ট্রিটমেন্টে ভিটামিন ই-এর ভূমিকা থাকে অনেকটাই। পুরুষদের ক্ষেত্রে ভিটামিন ই শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে, তা ছাড়া শুক্রাণুর গুণগত মানও বাড়ায়। এই ভিটামিন অক্সিটেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে যে সব পুরুষের রোজের ডায়েটে ভিটামিন ই থাকে, তাঁদের ক্ষেত্রে আইভিএফ-এ সফল হওয়ার হার বেশি থাকে।’’ পুষ্টিবিদের সংযোজন, ‘‘মহিলাদের ক্ষেত্রে ভিটামিন ই পিসিওস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এ ছাড়া এই ভিটামিন ‘ইউটেরাইন লাইন থিকনেস’ বা জরায়ুর আস্তরণের পুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করে, এর ফলে আইভিএফ এর সময় ভ্রূণ প্রতিস্থাপন করতে সুবিধা হয়।’’

কোন কোন খাবার থেকে পাওয়া যায় ভিটামিন ই?

পালংশাক, অ্যাভোকাডো, কাঠবাদাম, ব্রকোলি, চিনেবাদামের মতো খাবারে ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে। তাই বাবা-মা হওয়ার প্রস্তুতি নিতে হলে ডায়েটে সবার আগে এই খাবারগুলি রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ