ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৬

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৪৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৪৬:১৯ অপরাহ্ন
রাজধানীতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনসহ নিহত বেড়ে ৬ ছবি: সংগৃহীত
রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। 

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে ওই এলাকার ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় এই অগ্নিকাণ্ড হয়।

এ ঘটনায় নিহতরা হলেন: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার দড়িপারশী এলাকার শহিদুলের মেয়ে রোদেলা (১৪), কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকার ফজল রাব্বি রিজভী (৩৭), মো. রিশন (২, মাস ৫ দিন), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের দড়িপারশী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে মো. রাহাব (১৭) ও আফসানা নামের আরেকজন।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ।

ওসি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে পুলিশ সংবাদ পায়। থানার নিকটে বাড়ি হওয়াতে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। এদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আহতদের মধ্যে একজন উত্তরা স্পেশালাইজড হাসপাতালে, একজন লুবানা হাসপাতালে, তিনজন কুয়েত মৈত্রী হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন