ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ কিশোরীর সঙ্গে ১৬ মাস ধরে ‘সংসার-সংসার’ খেলেন ভ্যানচালক, অতঃপর... ঋণের টাকা ফেরত চেয়ে নিজের স্পর্শকাতর অঙ্গ হারালেন স্বপন সিংড়ায় আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে 'নজরুল বর্ষ' উদযাপনে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান রাণীশংকৈলে ১০২ বস্তা সরকারি চাল জব্দ আটক- ২ জন নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রাণীগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৮জন গ্রেফতার তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক

২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:৩৭:২৬ অপরাহ্ন
২০ জানুয়ারিই হচ্ছে শাকসু নির্বাচন ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচনের আগে দেশের সকল প্রকার অভ্যন্তরীণ নির্বাচন স্থগিতের নির্দেশনা থাকলেও, শেষ পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২০ জানুয়ারি পূর্বনির্ধারিত তারিখেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়। নির্বাচন পরিচালনা অধিশাখা-২ এর উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, 'আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন সাপেক্ষে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি প্রদান করা হলো।'

এর আগে, জাতীয় নির্বাচনের কারণে দেশের সকল সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনও ১২ ফেব্রুয়ারির আগে আয়োজন না করার প্রজ্ঞাপন জারি করেছিল ইসি। দীর্ঘ ২৮ বছর পর নির্বাচনের প্রস্তুতি নেওয়া শাবিপ্রবি ক্যাম্পাস এই খবরে উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

নির্বাচন স্থগিতের প্রতিবাদে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। তাদের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন শিক্ষকদের একটি বড় অংশও। অনেক শিক্ষক এই স্থগিতাদেশকে ‘চক্রান্ত’ হিসেবে অভিহিত করে ইসির কঠোর সমালোচনা করেন।

স্থগিতাদেশ থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যান। এমনকি গতকালও প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। শিক্ষার্থীদের এই অনড় অবস্থান এবং গণমাধ্যমে (সময় সংবাদসহ বিভিন্ন মাধ্যমে) বিষয়টি জোরালোভাবে উঠে আসায় টনক নড়ে কর্তৃপক্ষের।

অনুমতির খবর ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভিপি পদপ্রার্থী শিশির আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, 'আমাদের বিশ্বাস ছিল পরিশ্রম বৃথা যাবে না। শঙ্কা সত্ত্বেও আমরা ইশতেহার ঘোষণা করেছি কারণ শাকসু শিক্ষার্থীদের প্রাণের দাবি। অবশেষে জটিলতা কাটলো, আমরা খুবই খুশি। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।'

শিক্ষক সংগঠন 'ইউনিভার্সিটি টিচার্স লিংক'-এর অধ্যাপক মামুন বলেন, 'শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও আবেগ আমরা দেখেছি। মন্ত্রণালয় এই সংক্রান্ত চিঠি আগে গোপন করায় এক ধরণের ভুল বোঝাবুঝি ও ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এখন নতুন প্রজ্ঞাপনে সবাই আনন্দিত। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক।'

প্রশাসন সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনে এখন আর কোনো আইনি বাধা নেই এবং বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং অফিসার দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক