ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:১৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:১৭:২৫ অপরাহ্ন
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পোনে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখোটা লাইনপাড়া ও রাত পোনে ৯টায় বোয়ালিয়া থানার খরবোনা হিন্দুপাড়া হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: তুষার হোসেন (২৮) ও মো: নুর আলী (২৮)। তুষার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে এবং নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে। 


শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, 
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পোনে ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে একটি টিম কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার চারখোটা লাইনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুষার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি তুষারের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

তিনি আরও জানান, একই তারিখ দিবাগত রাত পোনে ১টার দিকে পুলিশ পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েল-এর নেতৃত্বে অপর একটি টিম বোয়ালিয়া থানার স্বচ্ছ টাওয়ার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার খরবোনা হিন্দুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নুর আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে  ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারকৃত নুর আলীর সহযোগী অপর আসামি মো: রাজিব (২৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি নুর আলীর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় ৪টি এবং পলাতক রাজিবের বিরুদ্ধে একই থানায় ২টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার