ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ

নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ০৪:০০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ০৪:০০:১৭ অপরাহ্ন
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি ইসাহাক আলী সরকার নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। 

প্রজ্ঞাপন বলা হয়েছে, 'দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিপূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নওগাঁ জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মো. ইসাহাক আলী সরকারকে দায়িত্ব প্রদান করা হলো।

তিনি দলীয় নীতি, আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে আশা করা যাচ্ছে। সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

জানতে চাইলে ইসাহাক আলী সরকার বলেন, 'আমাকে নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করার জন্য দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি সবাইকে নিয়ে দলীয় নিয়ম শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনা করবো। সকলের সুচিন্তিত মতামত ও পরামর্শে উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করা হবে ।' দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের সব নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। 

প্রসঙ্গত, ডা. ছালেক চৌধুরী  দলের সিদ্ধান্ত অমান্য করে  স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৪ জানুয়ারি সন্ধ্যায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ