ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ দুই সহোদর উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নগরীর পবায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল গ্রেফতার-১ মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম

পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:০৭:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:০৭:৫০ পূর্বাহ্ন
পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন-এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে প্রীতিভোজসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ, নওগাঁর পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ ব্যাটালিয়নের সব স্তরের কর্মকর্তা ও সদস্যরা।রাজশাহী ভ্রমণ গাইড

৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী কর্মসূচি হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি মাহফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিংয়ে তৎকালীন ইপিআরের ১৪তম উইং হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ ব্যাটালিয়ন দেশমাতৃকার সীমান্ত রক্ষাসহ সরকার অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যায় দায়িত্ব পালনকালে আরও ২ জনসহ মোট ৩৭ জন সদস্য শাহাদাৎ বরণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন