ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটে ২৫০ আসনের সমঝোতা, ১৭৯টিতে লড়বে জামায়াত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৫২:২৬ অপরাহ্ন
জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটে ২৫০ আসনের সমঝোতা, ১৭৯টিতে লড়বে জামায়াত জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটে ২৫০ আসনের সমঝোতা, ১৭৯টিতে লড়বে জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনি ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। জোটভুক্ত দলগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২৫০টি আসনে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসন সমঝোতার বিস্তারিত ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, চূড়ান্ত হওয়া ২৫০ আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি ও আরও ১০টি আসনে (দুটি অংশে), এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে প্রার্থী দেবে।

আসন ঘোষণার আগে তিনি বলেন, এখন যেসব দল এখানে উপস্থিত আছে, তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেটিই ঘোষণা করা হচ্ছে। বাকি আসনগুলোতে শরীক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সমঝোতা হবে।”

সংবাদ সম্মেলনে ১০টি দলের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। একই সঙ্গে জাগপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে এখনো আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বলে জানানো হয়।

এর আগে বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে, সেই মুক্তির লক্ষ্যেই ১১টি দল একত্রিত হয়েছে। খুন ও দুর্নীতির রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না। তিনি অতীতের মতো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি