ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তানোরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জনমনে স্বত্তি

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৮:২১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৮:২১:৩৮ অপরাহ্ন
তানোরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জনমনে স্বত্তি তানোরে ফসলি জমির মাটি কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জনমনে স্বত্তি
রাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) মাটি কাটা ও বহনের দায়ে তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিনের ব্যাটারি জব্দ এবং পরিবহনের সুযোগ না থাকায় দুটি ভেকু মেশিন বিকল করা হয়েছে। এদিকে অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করায় জনমনে পরম স্বত্তি বিরাজ করছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।

সুত্র জানিয়েছে, অবৈধভাবে কৃষি ডাঙ্গা জমি থেকে রাতের আঁধারে কেটে নিয়ে মাটি তামান্না হিমাগারের জমি ও জলাশয় ভরাট করতে ব্যবহার করা হচ্ছিল। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে এবং ঘটনাস্থলে জরিমানা আদায় করে।

এবিষয়ে সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সুযোগ নেই, যারা এই আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন,এই অভিযান পরিচালনা চলমান থাকবে।

এদিকে একাধিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন।একইসঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করার অনুরোধ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা