ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম: অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৬:০৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৬:০৬:১৮ অপরাহ্ন
শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম: অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম: অতিরিক্ত বিভাগীয় কমিশনার
রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি ও অন্তর্নিহিত প্রতিভা প্রকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ আয়োজনের বাস্তব প্রয়োজনীয়তা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের কার্যালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভাগীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে আসা প্রতিযোগীদের স্বাগত জানিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, দিনব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধৈর্য ও মনোযোগ ধরে রেখে নিজেদের প্রতিভা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকবৃন্দের উৎসাহ ও সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো প্রতিভা রয়েছে। ঘরের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা অন্বেষণ ও বিকাশের চেষ্টা করতে হবে। প্রতিভা খুঁজে বের করে উপযুক্ত স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

বিচার প্রক্রিয়ার স্বচ্ছতার বিষয়ে তিনি বলেন, বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচার-বিশ্লেষণের মাধ্যমেই বিজয়ী নির্ধারণ করা হবে এবং এতে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান। এছাড়া উপপরিচালক মোহা. আবদুর রশিদ, সহকারী পরিচালক মোহা. সাদিকুল ইসলাম এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিভাগের আট জেলার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিযোগী, তাদের অভিভাবকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক