ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

ধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১০:৩৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১০:৩৪:৫৯ অপরাহ্ন
ধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ধূরইলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধূরইল ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ই জানুয়ারি বুধবার বিকালে ধূরইল উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে মরহুমার বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধূরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর -০৩, আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, সাংগঠনিক সম্পাদক সাহিন আকতার শামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, শ্রমিকদলের সদস্য সচিব করিম মন্ডল, নওহাটা সাবেক পৌর মেয়র মুকবুল হোসেন, পবা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, ধূরইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসমাইল সহ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আফজাল হোসেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক