ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

রাজশাহীতে কমেছে আলু চাষ, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৭:৪৫:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে কমেছে আলু চাষ, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা রাজশাহীতে কমেছে আলু চাষ, উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা
রাজশাহী জেলা ও তানোরসহ পুরো অঞ্চলে এবার আলু চাষের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। কৃষকদের মধ্যে উৎপাদনের খরচ বাড়ার আশঙ্কা থাকলেও গতবারের লোকসানের কারণে এবার চাষের জমি আগের বছরের তুলনায় প্রায় ৬ হাজার হেক্টর কম হয়েছে। তবে ইতোমধ্যেই বীজ বপন সম্পন্ন হয়েছে এবং কৃষকরা এখন আলুক্ষেতের পরিচর্যা, সেচ, আগাছা দমন ও রোগবালাই প্রতিরোধে ব্যস্ত সময় পার করছেন।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, এ বছর তানোরে ১২ হাজার ২৫৫ হেক্টর, বাগমারা উপজেলায় ৬ হাজার ৪৮৫ হেক্টর, মোহনপুরে ৪ হাজার ৪৯৫ হেক্টর, পবায় ৩ হাজার ৪১০ হেক্টর, বাঘায় ২ হাজার ৮৫৭ হেক্টর, গোদাগাড়ীতে ২ হাজার ৯২ হেক্টর, দুর্গাপুরে ১ হাজার ৫২০ হেক্টর, পুঠিয়ায় ৭৭০ হেক্টর, চারঘাটে ১৮০ হেক্টর, বোয়ালিয়ায় ৩৫ হেক্টর এবং মতিহারে ১০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। মোট চাষ হওয়া জমি ৩৪ হাজার ১০৯ হেক্টর, যা গত বছরের ৪০ হাজার হেক্টরের তুলনায় কম।

চলতি মৌসুমের জন্য কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার হেক্টর হলেও তা পূরণ হয়নি। গতবার কৃষি অফিসের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ৫০০ হেক্টর, যা ছাড়িয়ে গিয়েছিল।

তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের কৃষক মাহাবুর রহমান বলেন, “গতবার আলু চাষে ৬ লাখ টাকা খরচ করে মাত্র ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। ঋণও শোধ করা যায়নি। তবুও এবার লাভের আশায় চাষ করেছি। এবার সরকারকে বাজারে ন্যায্য দাম নিশ্চিত করতে হবে, না হলে পরের বছর আর চাষ করব না।

বাগমারা উপজেলার সোনাডাঙা গ্রামের কৃষক এমদাদুল হক বলেন, “বীজ রোপণ সময়মতো করেছি। আবহাওয়াও অনুকূলে আছে। নিয়মিত সেচ ও সার দিচ্ছি। গাছ ভালো অবস্থায় আছে। যদি বড় কোনো রোগ না লাগে এবং বাজারে ন্যায্য দাম পাই, তাহলে লাভ হবে।”

মোহনপুর উপজেলার মেলান্দী গ্রামের শরিফুল ইসলাম জানান, “আলু চাষের খরচ আগের চেয়ে বেড়েছে। বীজ, সার ও শ্রমিকের মজুরি সবই বেশি। তবে ফলন ভালো হলে খরচ উঠবে। সরকার যদি সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় সহায়তা করে, আমরা উপকৃত হবো।

একই সময়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। শীতকালীন মৌসুমে আলুর লেইট ব্লাইট বা মড়ক রোগ মহামারি আকার ধারণ করতে পারে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আলু এই রোগের জন্য অত্যন্ত সংবেদনশীল। রোগের প্রাথমিক লক্ষণ হলো পাতায় ছোপ ছোপ ভেজা দাগ দেখা যাওয়া, যা দ্রুত কালো হয়ে যায় এবং পাতা পচে যায়। ক্ষেতে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যায়।

কৃষি অধিদফতর জানিয়েছে, রোগ প্রতিরোধে সাত দিন অন্তর অনুমোদিত ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি ফসল ইতিমধ্যেই আক্রান্ত হয়, তবে সেচ বন্ধ করে ৪-৫ দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, চলতি মৌসুমে আলুর আবাদ লক্ষ্যমাত্রার কাছাকাছি হয়েছে। কৃষকদের উন্নত বীজ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো রোগবালাই দেখা যায়নি। আবহাওয়ার অনুকূলে থাকলে এবার ভালো উৎপাদনের আশা করা যাচ্ছে। কিছু জমিতে আরও আলু চাষ হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার