ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

বাড়ি থেকে প্রায় ১০০ মৃত বিড়াল উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:১৯:৩৬ অপরাহ্ন
বাড়ি থেকে প্রায় ১০০ মৃত বিড়াল উদ্ধার প্রতিকী ছবি
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক নারীর বাড়ি থেকে প্রায় ১০০টি মৃত বিড়াল উদ্ধার করা হয়েছে। ওই নারী অ্যানিমেল অ্যাসিস্ট সেঞ্জু নামের স্থানীয় একটি পশু কল্যাণ সংস্থার সদস্য। স্থানীয় এক কর্মকর্তা বুধবার (৪ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপির।

অ্যানিমেল অ্যাসিস্ট সেঞ্জু নামের ওই পশু কল্যাণ সংস্থাটি সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, বাড়িটি বিড়ালের মল এবং প্রস্রাব দিয়ে পরিপূর্ণ ছিল। সেখানে ভয়াবহ নোংরা পরিবেশ বিরাজ করছিল।

সংস্থাটি জানিয়েছে, ওই বাড়িতে তাদের একজন কর্মী বসবাস করতেন। তিনি কোনো অনুমতি বা আলোচনা ছাড়াই নিজ উদ্যোগে অনেক বিড়াল আশ্রয় দিয়েছিলেন, যা সংস্থাটির নিয়ম বহির্ভূত ছিল। একটি বিড়াল এতটাই ক্ষতবিক্ষত ছিল যে তা শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। এর চামড়ার কিছু অংশ উঠে গিয়েছিল এবং পায়ের নখে মল-মূত্র লেগে ছিল।

কুমামোতো শহরে অবস্থিত ওই প্রাণি সুরক্ষা কেন্দ্রের পক্ষ থেকে এএফপিকে বলা হয়েছে, প্রাথমিকভাবে মৃত বিড়ালের সংখ্যা প্রায় ১০০ বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বলা হচ্ছে, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

অ্যানিমাল অ্যাসিস্ট সেনজু নামের সংস্থাটি জানিয়েছে, তারা সাধারণত পশু আশ্রয়কেন্দ্র থেকে বিড়াল ও কুকুর উদ্ধার করে নতুন আশ্রয়দাতার কাছে হস্তান্তর করে থাকে। একটি ইনস্টাগ্রাম পোস্টে সংস্থাটি লিখেছে, আমাদের দল এই ঘটনার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করছে। আমরা কল্পনাও করতে পারি না, এই বিড়ালগুলো মৃত্যুর আগে কতটা যন্ত্রণায় ভুগেছে।

সংস্থাটি জানিয়েছে, ওই নারীকে আর কোনো বিড়াল রাখার অনুমতি দেওয়া হবে না। স্থানীয় কর্মকর্তা এবং ওই সংস্থার স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন, একটি বিড়ালের মৃত্যুর খবর পেয়ে শহরের কর্মকর্তারা গত সপ্তাহে ওই বাড়িতে দুবার পরিদর্শন করেন এবং এরপরেই পুরোপুরি তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়।

তবে অভিযুক্ত নারীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়। এখন পর্যন্ত ওই বাড়ি থেকে ১২টি জীবিত বিড়াল উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪