ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ০৫:০২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ০৫:০২:২০ অপরাহ্ন
বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার বেগমগঞ্জে বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় প্রধান আসামি হারুনুর রশিদকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (১১ জানুয়ারি) রাতে ফেনী সদর থানা এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১১, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হারুনুর রশিদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন ২নং গোপালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাচারা এলাকার বাসিন্দা এবং নিহত আবু বকর ছিদ্দিকের আপন ছোট ভাই।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে তুলাচারা এলাকায় আবু বকর ছিদ্দিকের সঙ্গে তার ছোট ভাই হারুনুর রশিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশিদ তার সহযোগীদের নিয়ে ভিকটিমের বসতঘরের সামনের রাস্তায় এসে ধারালো ছেনি দিয়ে হত্যার উদ্দেশ্যে আবু বকর ছিদ্দিকের বাম ও ডান পায়ের হাঁটুর নিচে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় অন্যান্য এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা তাকে লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ভিকটিমের চিৎকারে তার স্ত্রী ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত আবু বকর ছিদ্দিককে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১টা ২৫ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সামছুন্নাহার বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-০২, তারিখ ২ জানুয়ারি ২০২৬, ধারা ৩০২/৫০৬(২)/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, মামলার পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে ১১ জানুয়ারি রাত ৯টা ৩৫ মিনিটে ফেনী পৌরসভার ৯নং ওয়ার্ডের শহীদ সেলিনা পারভীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান