ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

‘স্পিরিট’ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি!

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৯:৩৭ অপরাহ্ন
‘স্পিরিট’ ছবিতে প্রভাসের পারিশ্রমিক ১৬০ কোটি! ছবি: সংগৃহীত
অনাবৃত শরীর, নিম্নাঙ্গে সাবেকি লুঙ্গি চোখে কালো চশমা। এক হাতে মদের বোতল। পুরুষটির ঠোঁটের ফাঁকে রাখা সিগারেটটি ধরিয়ে দিচ্ছে নায়িকা। তার পরনে ধূসর রঙের শাড়ি। সন্দীপ রেড্ডী বাঙ্গার আসন্ন ছবি ‘স্পিরিট ছবির এটাই ছিল প্রভাস ও তৃপ্তি ডিমরির প্রথম ঝলক। এই ছবির সঙ্গে ‘অ্যানিম্যাল’-এর সাদৃশ্য খুঁজে পেয়েছেন কেউ কেউ। অনেকেই ফের উগ্র পৌরষের ছায়া দেখতে পেয়েছেন ছবির পোস্টারে। এই ছবিতে যে পারিশ্রমিক সাধারণত প্রভাস পান তার থেকে ১০ কোটি বেশি পেয়েছেন। এ দিকে ছবির নারী চরিত্রেরা পেলেন কত টাকা?

দেশের বিনোদনজগতে প্রভাস অন্যতম ‘সর্বোচ্চ পারিশ্রমিক’ পাওয়া অভিনেতা। শোনা যাচ্ছে, মোট ১৬০ কোটি টাকা নিচ্ছেন সাধারণত প্রভাস নেন ১৫০ কোটি। এই ছবিতে আরও ১০ কোটি বেশি পেয়েছেন। ও দিকে, এই ছবির প্রধান অভিনেত্রী তৃপ্তি ডিমরি অবশ্য অনেকেটাই কম পারিশ্রামিক পাচ্ছেন নায়কের তুলনায়। শোনা যাচ্ছে তিনি পাচ্ছেন ৬ কোটি টাকা। এই ছবিতে একটা সময় কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। এই ছবির সময়ই দীপিকা ৮ ঘণ্টা কাজ করার শর্ত রাখেন পরিচালকের কাছে। মানতে চাননি বাঙ্গা। দীপিকাকে নিয়ে একাধিক মন্তব্য করেন। যদিও দীপিকা নিজের সিদ্ধান্তে এখনও অনড়। তিনি এই ছবি থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গা নেন তৃপ্তি।

তবে ‘অ্যানিম্যাল’ ছবি খ্যাত এই অভিনেত্রী ছাড়াও আরও দুই অভিনেত্রী রয়েছেন কিয়ারা আডবাণী ও কীর্তি সুরেশ। সদ্য মা হয়েছে কিয়ারা। ‘স্পিরিট’ ও ‘টক্সিক’ দুই ছবিতেই দেখা যাবে তাঁকে। তিনি নাকি এই ছবির পেয়েছেন ৩ কোটি। এই একই সংখ্যার পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। ছবির আর এক অভিনেতা অনন্ত নাগ পেয়েছে ২ কোটি। ২০২৬ সালের মে মাসে মুক্তি পাবে এই ছবি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান