ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ইরানে গণবিক্ষোভ: নিহত বেড়ে প্রায় ২৫০০!

  • আপলোড সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৬ ১২:৫৪:৫৪ অপরাহ্ন
ইরানে গণবিক্ষোভ: নিহত বেড়ে প্রায় ২৫০০! ছবি: সংগৃহীত
ইরানে গত প্রায় দু’সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলছে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা-ই এখন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে। এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দমনপীড়ন। লাফিয়ে বাড়ছে নিহতদের সংখ্যাও। উদ্ভূত পরিস্থিতিতে ২০০০-এরও বেশি মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভকারীদের দাবি, অন্তত ২৪০৩ জনের মৃত্যু হয়েছে সে দেশে।

বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনেই বিরোধী বিক্ষোভকারীদের সাহায্য পাঠানোর বার্তাও দিয়েছেন তিনি। ঠিক এমনই একটি সময়ে বন্দি বিক্ষোভকারীদের স্বীকারোক্তিমূলক একগুচ্ছ ভিডিয়ো প্রকাশ করল তেহরান। সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে তা নাটকীয় আবহসঙ্গীতের সঙ্গে সম্প্রচার করা হয়েছে। স্বীকারোক্তির ভিডিয়োগুলিতে মাঝেমাঝে এমন কিছু ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ইরানের নিরাপত্তা বাহিনীর উপরে চড়াও হচ্ছেন।

কিছু ভিডিয়োয় প্রাণঘাতী অস্ত্রও দেখানো হয়েছে। ইরানের কর্তৃপক্ষের দাবি, হামলার সময়ে ওই অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া কিছু অস্পষ্ট ভিডিয়োয় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং তাতে অগ্নিসংযোগের ঘটনাও দেখা যাচ্ছে। স্বীকারোক্তিগুলিতে অনেকেই আমেরিকা বা ইজ়রায়েলের কথা উল্লেখ করেছেন। তেহরানের বক্তব্য, এর থেকেই প্রমাণ হয় এই বিক্ষোভের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এই অভিযোগ শুরু থেকেই করে আসছে তারা। বিক্ষোভকারীরা আমেরিকা এবং ইজরায়েল থেকে মদত পাচ্ছে বলে অভিযোগ তাদের। ট্রাম্প বার বার প্রকাশ্যে বিক্ষোভে সমর্থন জানানোয়, নিজেদের দাবি আরও জোরালো করেছে তেহরান।

যদিও মানবাধিকার এবং সমাজকর্মীদের দাবি, বন্দিদের উপরে অত্যাচার করে এই স্বীকারোক্তিগুলি আদায় করেছেন ইরানের কর্তৃপক্ষ। এই উদ্বেগের কারণও রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে বিক্ষোভ দমাতে কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে তেহরানে। জোর করে তুলে নিয়ে গিয়ে বন্দি করে অত্যাচারের অভিযোগও অতীতে বিভিন্ন সময়ে উঠে এসেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, অতীতে এ ভাবে জোর করে স্বীকারোক্তি আদায় করে তা প্রচার করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে। এটি ইরানের কট্টরপন্থী প্রশাসনের একটি পুরনো কৌশল বলে মনে করছে তারা। যদিও সংবাদসংস্থা এপি জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনীতিকদের কাছে এ বিষয় জানতে চাইলে তাঁরা কোনও মন্তব্য করেননি।

জাস্টিস ফর ইরান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইট্‌স-এর পরিসংখ্যান অনুসারে, ২০১০-২০২০ সালের মধ্যে ইরানের সরকারি সংবাদমাধ্যমে এমন ৩৫০টি ‘জোর করে আদায় করা স্বীকারোক্তি’ সম্প্রচারিত হয়েছে। টুগেদার এগেন্সট ডেথ পেনাল্টি নামে অপর এক মানবাধিকার সংগঠনের দাবি, ২০২৫ সালে এমন ৪০-৬০টি স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে। তবে মাত্র দু’সপ্তাহের মধ্যে প্রায় ১০০ স্বীকারোক্তি ভিডিয়ো প্রকাশের ঘটনা দৃশ্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ