ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৮:১১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৮:১১:৫২ অপরাহ্ন
আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারী আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব: উঠান বৈঠকে ভোটাররা
ফেব্রুয়ারির ১২ তারিখে ভোট দিতে যাওয়ার কারণ জানতে চাইলে রাজশাহীর পবা উপজেলার একটি গ্রামের এক ভোটার তথ্য ও সম্প্রচার সচিবকে বলেন, আমরা ইচ্ছামতো ইচ্ছা প্রকাশ করতে যাব।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে পবা উপজেলার পারিলা ইউনিয়নের পুড়াপুকুর গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ মতামত জানান ওই গ্রামের নারী-পুরুষ ভোটাররা।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, তিনি অতিথি হিসেবে নয়, বরং বোন ও স্বজন হয়ে সাধারণ মানুষের কাছে এসেছেন। উদ্দেশ্য হিসেবে তিনি জানান, স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণের অধিকার সম্পর্কে সচেতন করতেই তাঁর এই সফর।

তিনি বলেন, আপনাদের যে অধিকারগুলো রয়েছে, সেগুলো কী, তা জানানোই আমার বার্তা। আপনি যদি জানেন, অন্যকে জানাবেন। আর না জানলে এখান থেকে জেনে যাবেন।

মাহবুবা ফারজানা তার বক্তব্যে বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে দেশের মানুষ নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। ছেলেমেয়েরা স্বচ্ছভাবে নিয়োগ পায়নি, সংবিধানে ইচ্ছেমতো পরিবর্তন আনা হয়েছে এবং মৌলিক অধিকার সংকুচিত করা হয়েছে। এখন সময় এসেছে জনগণকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার।

তিনি জানান, ১২ ফেব্রুয়ারি ভোটাররা গোলাপি ব্যালটে একটি গণভোটে অংশ নেবেন, যেখানে হ্যাঁ অথবা না ভোট দেওয়ার সুযোগ থাকবে। আপনি যদি ন্যায্য সরকার, বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সুন্দর দেশ চান, তাহলে হ্যাঁ-এর পক্ষে ভোট দেবেন,বলেন সচিব।

এদিন ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, ভোটের দিন দুটি ব্যালটে ভোট দিতে হবে। একটি সাদা ব্যালটে পছন্দের প্রার্থীকে এবং অপরটি গোলাপি ব্যালটে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষে ভোট দিতে হবে। তিনি সবাইকে ভোটের দিন সকালে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সচিব উঠান বৈঠকে অংশ নেওয়া নারী, পুরুষদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।

উঠান বৈঠকে পারিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড