ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে ১০৬ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫ রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ মনের অসুখ সারানোর প্রতিষেধক তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা ঠান্ডার আমেজে সর্দি-কাশি সারছে না, অ্যান্টিবায়োটিক নয় শরীর সারবে তিন রকম চায়ে পবায় নিবন্ধন ছাড়াই সমবায়ের নামে ঋণ ব্যবসার অভিযোগ বিজয়কে নিয়ে বিতর্ক, ফুঁসে উঠলেন রশ্মিকা মন্দানা ছ’বছরের দাম্পত্যে ইতি ঘটিয়ে বিচ্ছেদের পথে বীর-সপনা! স্বামীর বিরুদ্ধে কী ইঙ্গিত গায়িকার বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন গৌরব মৃত্যুর প্রথম রাত কেমন হবে। বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা রাজশাহী মহানগর যুবদলে রদবদল, যুগ্ম আহ্বায়ক সৌরভ ও সনি সিংড়ায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১ শয়নকক্ষের ড্রয়ারে মাদকের মজুত; ঠাকুরগাঁওয়ে ৮৫০ পিস ট্যাপেন্টাডল,দেশি বিদেশি মদসহ যুবক আটক পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ঈশ্বরদীতে রাশিয়ানদের টার্গেট করে ভেজাল মদের রমরমা বাণিজ্য, আটক দুই হিলিতে পা টিপে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ

কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের

  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০৫:৫১:৩৫ অপরাহ্ন
কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের কর্তৃত্ববাদী শাসনের পরিবর্তনে গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান তথ্য সচিবের

কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, দীর্ঘদিন কর্তৃত্ববাদী শাসনের কারণে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার গণভোটের মাধ্যমে সেই অধিকার প্রয়োগের সুযোগ এসেছে।
 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ ও রাজশাহী কলেজে নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘গণভোট ও নির্বাচন ২০২৬ প্রচারণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

তথ্য সচিব বলেন, গণভোট হচ্ছে নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। এতে চারটি মূল প্রশ্নের আওতায় ১১-১২টি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এসব সংস্কারের মধ্যে রয়েছে—একজন ব্যক্তি টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারা, সংবিধান সংশোধনে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে পুনরায় গণভোটের বাধ্যবাধকতা, সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় উচ্চকক্ষ ও নিম্নকক্ষ প্রবর্তন।
 

তিনি আরও বলেন, বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। মৌলিক অধিকারের অংশ হিসেবে ইন্টারনেট সেবা কখনো বন্ধ না করা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথাও গণভোটে অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ না রাখার প্রস্তাবও রয়েছে।
 

মাহবুবা ফারজানা জানান, এসব সংস্কারের লিখিত দলিল হচ্ছে ‘জুলাই সনদ’। তিনি বলেন, “আমরা ন্যায্যতার জন্য এসেছি, যেন দেশটি সুশাসনের পথে এগোয়।” নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সংসার ও সমাজে নারীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, প্রতিবেশী ও সমাজে গণভোটের গুরুত্ব ব্যাখ্যা করে জানানোর আহ্বান জানান তিনি।
 

তিনি জানান, জেলা তথ্য অফিসের মাধ্যমে ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও ৪ হাজার ৫৯৮ ইউনিয়নে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কাজে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
 

প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তথ্য সচিব বলেন, “এবারের নির্বাচন হবে ইউনিক এবং শতাব্দীর সেরা নির্বাচন।” এ প্রসঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোরে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান।
 

রাজশাহী সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সানোয়ার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ।

রাজশাহী কলেজের অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ ইব্রাহিম আলী সভাপতিত্ব করেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার